
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চপল আঁখির ভাষায়, হে মীনাক্ষী ক’য়ে যাও। না-বলা কোন্ বাণী বলিতে চাও॥ আড়ি পাতে নিঝ্ঝুম বন আঁখি তুলি’ চাহিবে কখন, আঁখির তিরস্কারে ঐ বন-কান্তারে ফুল ফোটাও॥ নিটোল আকাশ টোল খায় তোমারি চাওয়ায়, হে মীনাক্ষী, নদী-জলে চঞ্চল সফরী লুকায়, হে মীনাক্ষী! ওই আঁখির করুণা ঢালো রাগ অরুণা, আঁখিতে আঁখিতে ফুল-রাখি বেঁধে দাও॥
রাগঃ মীনাক্ষী (নজরুল-সৃষ্ট রাগ)
তালঃ ত্রিতাল

ওগো মা — ফাতেমা ছুটে আয়, তোর দুলালের বুকে হানে ছুরি। দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো, বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী।। কোথায় শেরে খোদা, জুলফিকার কোথা, কবর ফেঁড়ে এসো কারবালা যথা — তোমার আওলাদ বিরান হ’ল আজি, নিখিল শোকে মরে ঝুরি’।। কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি, যে গলে হোসেনের সহিছ কেমনে? সে গলে দুশমন হানিছে শমসের। রোজ্হাশরে নাকি কওসরের পানি পিয়াবে তোমরা গো গোনাহ্গারে আনি, দেখ না কি চেয়ে, দুধের ছেলেমেয়ে পানি বিহনে মরে পুড়ি।।
রাগঃ
তালঃ বৈতালিক

তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে। আমার বিফল বনের কুসুম তোমার পায়ে ঝরালে।। খুঁজেছি তোমায় তারার চোখে কত সে-গ্রহে কত সে-লোকে, আজ কি তৃষিত মরুর আকাশ বাদল-মেঘে ভরালে।। দূর অভিমানের স্মৃতি কাঁদায় কেন আজি গো! মিলন-বাঁশি সহসা ওঠে ভৈরবীতে বাজি’ গো! হেনেছ হেলা, দিয়েছ ব্যথা মনে পড়ে আজ কেন সে-কথা, মরণ-বেলায় কেন এ গলায় মালার মতন জড়ালে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে’।। নিত্য জানাই পেম-আরতি যে পথে, নাথ, তোমার গতি ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে’।। জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা! আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা। সারা জীবন তবু, স্বামী, তোমার ধ্যানেই কাঁদি আমি সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে’।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রুনা লায়লা

নামিল বাদল! রুমু রুমু ঝুমু নূপুর চরণে চল লো বাদল-পরী, আকাশ-আঙিনা ভরি’ নৃত্য-উছল।। চামেলি কদম যূঁথী মুঠি মুঠি ছড়ায়ে উতল পবনে দে অঞ্চল উড়ায়ে, তৃষিত চাতক-তৃষ্ণারে জুড়ায়ে চল্ ধরাতল।।
নাটক : ‘আলেয়া’ (বৃষ্টিধারার গান)
রাগঃ
তালঃ
তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার আজকে অতি ক্লান্তআমি বইতে নারি আর এ ভার বইতে নারি আর।। সংসারেরি তরে খেটে জনম আমার গেল কেটে (ওরে) তবু অভাব ঘুচল না (আমার) হায় খাটাই হল সার।। বিফল যখন হলাম পেতে সবার কাছে হাত তখন তোমায় পড়ল মনে হে অনাথের নাথ। অভাবকে আর করি না ভয় তোমার ভাবে মগ্ন হৃদয় তোমায় ফিরিয়ে দিলাম হে মায়াময় তোমারি সংসার।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan