
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্বপন-বিলাসে চাঁদ যবে হাসে কুমুদ ফোটে দীঘিতে। সেই আধো রাতে নয়ন-পাতে ঘুম হ’য়ে এসো নিভৃতে।। আমার তন্দ্রার মাঝে যেন তব বাঁশরি বাজে, মম দেহ-বীণায় ঝঙ্কার তুলিও গভীর করুণ গীতে।। যে বিফল-মালা শুকায় নিরালা বাতায়ন লগ্না পরশ ক’রো এসে রহিব যবে আমি ঘুম-নিমগ্না। শিশিরের মানিক দুলে যখন হেনার মুকুলে, হে সুদূর পথিক! এসো ভু’লে নীরব সেই নিশীথে।।
রাগঃ
তালঃ
বলেছিলে ভুলিবে না মোরে। ভুলে গেলে হায়, কেমন ক’রে।। নিশীথের স্বপনে কে যেন কহে ধরণীর প্রেম সে কি স্মরণে রহে, ফুলের মতন ফুটে যায় রে ঝ’রে।। বোঝে না বিরহী মন অসহায়, যত নাহি পায় তত জড়াইতে চায়। যত দূরে যাও তত, তব গাওয়া গান কেন স্মৃতিপথে এসে কাঁদায় এ প্রাণ, আঁখিতে দেখি না দেখি আঁখির লোরে।।
রাগঃ আনন্দী
তালঃ ত্রিতাল

মোরা ছিনু একেলা, হইনু দু’জন। সুন্দরতর হ’ল নিখিল ভুবন।। আজি কপোত-কপোতী শ্রবণে কুহরে, বীণা বেণু বাজে বন-মর্মরে। নির্ঝর-ধারে সুধা চোখে মুখে ঝরে, নূতন জগৎ মোরা করেছি সৃজন।। মরিতে চাহি না, পেয়ে জীবন-অমিয়া! আসিব এ কুটিরে আবার জনমিয়া। আরো চাই আরো চাই অশেষ জীবন।। আজি প্রদীপ-বন্দিনী আলোক-কন্যা, লক্ষ্মীর শ্রী লয়ে আসিল অরণ্যা, মঙ্গল-ঘটে এলো নদীজল-বন্যা, পার্বতী পরিয়াছে গৌরী-ভূষণ।।
রাগঃ দেশ
তালঃ একতাল

হায় পলাশী! এঁকে দিলি তুই জননীর বুকে কলঙ্ক-কালিমা রাশি, পলাশী, হায় পলাশী।। আত্মঘাতী স্বজাতি মাখিয়া রুধির কুম্কুম্, তোরই প্রান্তরে ফুটে ঝরে গেল পলাশ কুসুম। তোরই গঙ্গার তীরে পলাশ-সঙ্কাশ সূর্য ওঠে যেন দিগন্ত উদ্ভাসি’।।
রাগঃ
তালঃ বৈতালিক

আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।। (যাঁর) মুখে শুনি তৌহিদের কালাম — ভয়ে মৃত্যুও করিত সালাম। যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।। স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্। কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যাঁরা। আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।।
রাগঃ
তালঃ দাদ্রা

ফুরাবে না এই মালা গাঁথা মোর ফুরাবে না এই ফুল এই হাসি ঐ চাঁপার সুরভি ভুল নহে, ভুল নহে, নহে ভুল॥ জানি জানি মোর জীবনের সঞ্চয়, রসঘন-মাধুরীতে হবে মধুময় তবে কেন আমার বকুল-কুঞ্জে বাঁশরি হইল আকুল॥ কৃষ্ণা তিথিতে নাই যদি হাসে চাঁদ, ফুরাবে না মোর পূর্ণ রসের সাধ যমুনার ঢেউ থাকুক আমার (আমি) নাই দেখিলাম কূল॥
চলচ্চিত্রঃ ‘দিকশূল’
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan