
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে প্রিয়া তব মুখে ঝলকিছে গগনে জ্বলিছে অগণন তারা দু’টি তারা ধরণীতে প্রিয়া তব চোখে চমকিছে।। তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানি জড়িত তোমার জরীণ ফিতায় রানী! অঝোরে ঝরিছে নীল নভে বারি দুইটি বিন্দু তারি প্রিয়া তব আঁখি বরষিছে।। মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে, গান ভুলি’ তা’রা তব অঙ্গনে চাহে, তাহারও অধিক সুমধুর সুর তব চুড়ি কঙ্কনে ঝনকিছে।।
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ দাদ্রা
শিল্পীঃ জগন্ময় মিত্র

মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার এ তনু মন আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ। মঙ্গালস ও আঁখি তব, সাকি, দিল দোলা প্রাণে।। বাদল-ছাওয়া এ গুল-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে।। গোলাবী গুলের নেশা ছিল মোর ফুলেল ফাগুনে। শুকায়ে গিয়াছে ফুলবন, নাই গোলাব গুলিস্তানে।। শুনি, সাকি তোমার কাছে ব্যথা ভোলার দারু আছে — হিয়া কোন অমিয়া যাচে জান তুমি, খোদা জানে।। দুখের পশরা লয়ে বিফল কাঁদিয়া বৃথা (সাকি)। সকলি গিয়াছে যখন যাক ঈমান শ্যরাব পানে।।
রাগঃ
তালঃ কাহার্বা

যাদের তরে এ সংসারে খাটনু জনম ভর, তাদের কেউ হবে না হে নাথ মরণ-সাথি মোর।। শত পাপ শত অধর্ম ক’রে বিভব রতন আনলেম ঘরে সে সকল ভাগ বাটোয়ারা ক’রে খাবে পাঁচ ভুত চোর।। জীবনে তোমার লই নাই নাম তোমাতে হয় নাই মতি মরণ-বেলায় তাই কাঁদি প্রভু কি হবে মোর গতি। চেয়ে দেখি আজ যাবার বেলায় কর্ম কেবল মোর সাথে যায় তরিবার আর না দেখি উপায় বিনা পদতরী তোর।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী! আমায় যারা ভালবাসে বন্ধু ব’লে বক্ষে ধরে, - তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!! আমার আপমান করে যে মাগো তোরই ইচ্ছা সে যে আমায় যারা যায় মা ত্যেজে যারা আমার আসে ঘরে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী॥ আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা; দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা! তাই পায়ে কেহ দলে যবে হেসে সয়ে যাই নীরবে, কে কারে দুখ্ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
রাগঃ দরবারী কানাড়া
তালঃ তেওড়া

কাজরি গাহিয়া এসো গোপ-ললনা। শ্রাবণ-গগনে দোলে মেঘ-দোলনা।। পর সবুজ-ঘাগরি চোলি নীল ওড়না, মাখো অধরে মধুর হাসি, চোখে ছলনা।। কদম-চন্দ্রহার প’রে এসো চন্দ্রাবলী তমাল-শাখা-বরণা এসো বিশাখা-শ্যামলী, বাজায় করতাল দূরে তাল-বনা।। লাবনি-বিগলিতা এসো সকরুণ ললিতা যমুনা-কূলে এসো ব্রজবধূ কুল-ভীতা, অলকে মাখিয়া নব জল-কণা।।
রাগঃ
তালঃ লাউনি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan