
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আঁধার রাতে দেবতা মোর এসে গেছে চ’লে রেখে গেছে চরণ-চিহ্ন শূন্য গৃহ-তলে।। জেগে দেখি বুকের কাছে পূজার মালা প’ড়ে আছে ফেলে গেছে মালাখানি বুঝি খানিক প’রে গলে।। তার অঙ্গের সুবাস ভাসে মন্দির-অঙ্গনে, তাহার ছোঁওয়া লেগে আছে কুমকুম-চন্দনে। অপূর্ণ মোর প্রণামখানি দেবো কবে নাহি জানি, সে আস্বে বুঝি বাসনা-ধূপ পুড়িয়া শেষ হলে’।।
রাগঃ
তালঃ কাহার্বা
কেন মনে জাগে উদাসিনী গৌরী উমার স্মৃতি! আর কত দূরে কত দেরি আনন্দময়ীর আসার তিথি।। কেন পদ্মদীঘি দুলে ওঠে হৃদয়ে মোর নন্দিনী মা আসে কি রাঙা চরণ ল’য়ে? কেন নয়নের বাতায়নে উতলা হ’ল, অশ্রুর ভ্রমর-বীথি।। তার মন নাই, উন্মনা চিন্ময়ী সে, তাই ছেলের কথা মনে নাই, শারদ-শ্রী এলো, পরমা-শ্রী কই — কাঁদি আর পথ-পানে চাই। ওকি ঘরে এসে, নাম ধরে, ডেকে চ’লে যায় শিউলির অঞ্জলি ফেলে আঙিনায়, ভোরের ভৈরবী বুকে মোর কাঁদে গো, ওকি তার করুণ-গীতি।।
গীতিচিত্রঃ শারদ-শ্রী
রাগঃ গৌরী
তালঃ ত্রিতাল
মনে পড়ে আজও সেই নারিকেল-কুঞ্জ গুবাক্ তরুর ঘন-কেয়ারি বালুচর, বেত-বন, দেখা হ’ত দুইজন, মন হ’ত উন্মন দোঁহারি।। গাছ থেকে টুপ্টাপ্ ঝরিত কালো জাম জাম ফেলে চুপচাপ মেঘ পানে চাহিতাম, গাব নিয়ে কাড়াকাড়ি, ভাব হ’ত, হ’ত আড়ি দু’জনে — আমি ছিনু ধনিকের ছেলে গো ছিলে ভুঁইমালিদের তুমি ঝিয়ারি।। ভূঁইমালিদের ঘরে ভূঁইচম্পার কলি ডুমা-পরা উমা সম খেলিতে, আমার দালান ঘরে দোতালায় কেন গো উতলা মনে ছায়া ফেলিতে। সহসা হেরিনু তব বধূরূপ, ভাঙা চালা, হাতে তব চালুনি, পার্শ্বে দামাল ছেলে কাঁদিছে, হেরিয়া পান্তাভাত আলুনি। ঘোম্টা টানিয়া দিলে আমারে হেরিয়া উদাস চোখে এলো কালো মেঘ ঘেরিয়া, তা’রে চিনতে কি পেরেছিলে প্রণাম যে করেছিল কল্যাণী রূপ তব নেহারি’।।
রাগঃ
তালঃ
নাইতে এসে ভাটির স্রোতে কলসি গেল ভেসে সেই দেশে যাইও রে কলসি, বন্ধু রয় যে দেশে।। জলকে এসে' কাল সকালে কখন মনের ভুলে ভাসিয়েছিলাম বন্ধুর লাগি' খোঁপার কুসুম খুলে' কূলে এসে লাগলো সে ফুল আজকে বেলাশেষে।। কালকে আমার খোঁপার কুসুম পায়নি খুজেঁ যারে, কলসি আমার যাও রে ভেসে' খুঁজে আনো তারে। আমার নয়ন-জল নিয়ে যাও, ঢেলো বন্ধুর পা'য়; পিদিম জ্বেলে' রইব জেগে তাহারি আশায় আর কতদিন রইব এমন যোগিনীরই বেশে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশীথ হয়ে আসে ভোর, বিদায় দেহ প্রিয় মোর। রজনী-গন্ধ্যার বনে হের গুঞ্জরিছে ভ্রমর।। হের ঐ তন্দ্রা ঢুলু ঢুল্, জড়ায়ে হাতে এলোচুল। বধূ যায় সিনান-ঘাটে পথে লুটায় বসন-আকুল।। খোল খোল বাহুর মালা, মোছ মোছ প্রিয়া আঁখি, শোন্ কুঞ্জ-দ্বারে তব কুহু মুহু মুহু ওঠে ডাকি’। হের লো, শিয়রে তব প্রদীপ হয়ে এলো ম্লান, দাঁড়াল রাঙা ঊষা ঐ রঙের সাগরে করি’ স্নান। আকাশ-অলিন্দে কাঁদে পাণ্ডুর-কপোল শশী, শুকতারা নিবু-নিবু ঐ, মলয়া উঠে উছসি,। কাঁদে রাতের আঁধার মোর বুকে মুখ রাখি’।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি! আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি।। কেহ বলে তুমি চিরদিন দূরে রহ কেহ বলে, আছে অন্তরে অহরহ, যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি।। অন্ধ দেখে না চন্দ্র-সূর্য তবু জানে আলো আছে, (আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি, নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি, (আমি) অঞ্জলি ভরি’ অমৃত চাই, পাত্রে নাহিক মতি।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan