
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ। দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজীর বেশ।। আওকাতে তোর থাকে যদি - আরফাতের ময়দান, চল আরফাতের ময়দান, এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান। মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ।। যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, চল মক্কার শহরে। সেই মাঠের ধূলা মাখবি যথা নবী চরাতেন মেষ।। ক'রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত - যে মদিনায় হজরত, সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রানের হসরত; সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ।।
রাগঃ
তালঃ কাহার্বা

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ। দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ। আমি গুনাহগার বে-খবর, নামাজ পড়ার ন্ই অবসর (তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।। তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই, খোদায় ডাকার সময় না পাই সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।
রাগঃ মালবশ্রী
তালঃ কাহার্বা
শিল্পীঃ নিলুফার ইয়াসমিন

ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে শ্রাবণ রজনী আঁধার। বেদনা-বিজুরি-শিখা রহি’ রহি’ চমকে মন চাহে প্রেম অভিসার॥ কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায়? ঝরিছে নয়ন-বারি অঝোর ধারায়, কদম-কেয়া-বনে ডাহুকী আনমনে — সাথি বিনা কাঁদে অনিবার॥
রাগঃ
তালঃ ত্রিতাল
আজও মা তোর পাইনি প্রসাদ আজও মুক্ত নহি। আজও অন্যে আঘাত দিলে কঠোর ভাষা কহি।।১ মোর আচরণ, আমার কথা আজও অন্যে দেয় মা ব্যথা আজও আমার দাহন দিয়ে শত জনে দহি।। শত্রুমিত্র মন্দভালোর যায়নি আজও ভেদ কেহ ব্যথা দিলে, প্রাণে আজও জাগে খেদ। আজও মাগো দুঃখে শোকে অশ্রু ঝরে আমার চোখে, আমার আমার ভাব ওগো মা আজও জাগে রহি’ রহি’।।
১. আজও অন্যে কষ্ট দিলে / কষ্ট ভাষা কহি।।
রাগঃ
তালঃ দাদ্রা

কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা। আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা; আমি নিতুই নিতুই সবই কত, (কালা) তিন সতিনের জ্বালা॥ আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে, মনের ভুলে কলস ফেলে তোমার কাছে আসি হে, শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা॥ আমার চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার, আমি সইব কত আর বাঁকা শ্যাম। ওরা বুঝছে সবই নিত্যি-নতুন, (নিতি) মিথ্যে কথা বলা॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

রাঙা জবার বায়না ধ’রে আমার কালো মেয়ে কাঁদে সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে॥ পলাশ অশোক কৃষ্ণচূড়ায়, রাগ ক’রে সে পায়ে গুঁড়ায় সে কাঁদে দু’হাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে॥ অনুরাগের রাঙাজবা থাক না মোর মনের বনে আমার কালো মেয়ের রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে। মা’র রাঙা চরণ দেখতে পেয়ে, বলি এই যে জবা হাবা মেয়ে (সে) জবা ভেবে আপন পায়ে উঠলো নেচে মধুর ছাঁদে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan