
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তোমার সৃষ্টি মাঝে হরি হেরিতে যে নিতি পাই তোমায়। তোমার রূপের আবছায়া ভাসে গগনে, সাগরে, তরুলতায়॥ চন্দ্রে তোমার মধুর হাসি, সূর্যে তোমার জ্যোতি প্রকাশ; করুণা সিন্ধু তব আভাস বারি-বিন্দুতে হিমকণায়॥ ফোটা ফুলে হরি, তোমার তনুর গোপী-চন্দন গন্ধ পাই, হাওয়ায় তোমার স্নেহের পরশ অন্নে তোমার প্রসাদ খাই। রাসবিহারী তোমার রূপ গোলে, দুঃখ শোকের হিন্দোলে, তুমি, ঠাঁই দাও যবে ধর কোলে মোর বন্ধু স্বজন কেঁদে ভাসায়॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

এসো মা পরমা শক্তিমতী। দাও শ্রী দাও কান্তি-আনন্দ-শান্তি অন্তরে বাহিরে দিব্য জ্যোতি।। দাও অপরাজেয় পৌরুষ শক্তি দাও দুর্জয় শৌর্য পরা-ভক্তি, দাও সূর্য সম তেজ প্রদীপ্ত প্রাণ ঝঞ্ঝার সম বাধাহীন গতি।। এসো মা পরম অমৃতময়ী, নির্জিত জাতি হোক মৃত্যুজয়ী। পরম জ্ঞান দাও পরম অভয় রূপ-সুন্দর তনু প্রাণ প্রেমময়, আকাশের মত দাও মুক্ত জীবন সকল কর্মে হও তুমি সারথি।।
রাগঃ
তালঃ
দোল ফাগুনের দোল লেগেছে, আমের বোলে দোলন-চাঁপায়। মৌমাছিরা পলাশ-ফুলের গেলাশ ভ’রে মউ পিয়ে যায়।। শ্যামল পাতার কোলে কোলে আবির-রাঙা কুসুম দোলে, দোয়েল শ্যামা লহর তোলে কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়।। বন-গোপিনী ফুল ছুঁড়ে ঐ খেলে হোরী দখিন-বায়ে, হলদে পাখি দোদুল দুলে সোনাল শাখায় আদুল গায়ে। ভাঁট-ফুলের ঐ নাট-দেউলে রঙিন প্রজাপতি দুলে, মন ছুটে যায় দূর গোকুলে, বৃন্দাবনে প্রেম যমুনায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

জাগো অরুণ ভৈরব জাগো হে শিব-ধ্যানী। শোনাও তিমির-ভীত-বিশ্বে নব দিনের বাণী।। তোমার তপঃ-তেজে, শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, শরণাগত চরণে তব — হের নিখিল প্রাণী।। ধ্যান হোক অঙ্গ তব শক্তি ল’য়ে সঙ্গে, সৃষ্টির আনন্দে, হর, লীলা কর রঙ্গে। ললাটের বহ্নি ঢাকো শশী-লেখার তিলক আঁকো, ফণি হোক মণিহার, হে পিনাক-পাণি।।
রাগঃ অরুণ ভৈরব (নজরুল সৃষ্ট)
তালঃ ঝাঁপতাল

তোমার কথার পারাবতগুলি আকাশে উড়িয়া যায়। অঞ্চল মেলি’ চঞ্চল মন তাহারে ধরিতে চায়।।১ ব্যাকুল বক্ষে কোন্ তরুণীর উহারা কি কভু বাঁধিবে না নীড়? (ওরা) শূন্য মনের কথা কি গো তাই শূন্যে মিলায় হায়।। গানের আড়ালে ওগো ও-সুরের দেবতা২ কেন এ লুকিয়ে রাখা,৩ কেন কামনার কপোতগুলি ছড়াও দিগ্বিদিকে পরায়ে সুরের পাখা! যে বুকে জাগে এ সুর, এত কথা সারা বিশ্বের বিরহের ব্যথা, বল বল সেথা একটি হৃদয় ঠাঁই কেন নাহি পায়।।
গীতি-আলেখ্য : ‘আকাশবাণী’
১. ভবনে বসিয়া উন্মুখ মন তাহারে ধরিতে চায়, ২. কবি, ৩. থাকা
রাগঃ
তালঃ
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর। ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর।। যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্কুড়ি দেয় মৌমাছি শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর।। ঘোম্টা ঠেলি’ কয় চামেলি গোল ক’রো না গুল্-ডাকাত, ঢুলছে নয়ন, দুলছে গলায় বেল-টগরের ছিন্ন ডোর।। গুন্গুনিয়ে মোর আঙিনায় কোন্ সতীনের গাইছ গুন্ কার মালঞ্চে ফুল ফোটায়ে হুল ফোটালে বক্ষে মোর।।
রাগঃ গারা-ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ খালিদ হোসেন

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan