
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি মা ব’লে যত ডেকেছি, সে-ডাক নূপুর হয়েছে ও-রাঙা পায়। মোর শত জনমের কত নিবেদন, চরণ জড়ায়ে কহিয়া যায়।। মাগো তোরে নাহি পেয়ে লোকে লোকে যত অশ্রু ঝরেছে মোর চোখে, সেই আঁখিজল জবা ফুল হয়ে, শোভা পেতে ঐ চরণ চায়।। মাগো কত অপরাধ করেছিনু বুঝি, সংহার ক’রে সে-অপরাধ, বল লীলাময়ী, মিটেছে কি তোর মুণ্ডমালিকা পরার সাধ। যে ভক্তি পায়নি চরণতল আজ হয়েছে তা বিল্বদল, মোর মুক্তির তৃষা মুক্তকেশী গো, এলোকেশ হয়ে পায়ে লুটায়।।
রাগঃ
তালঃ দাদ্রা

সন্ধ্যা হলো ঘরকে চলো, ও ভাই মাঠের চাষি ভাটিয়ালি সুরে বাজে রাখাল ছেলের বাঁশি।। পিদিম নিয়ে একলা জাগে একলা ঘরের বধূ হৃদয়-পাতে লুকিয়ে রেখে সারা দিনের মধু; পথ চেয়ে সে বসে আছে কাজ হয়েছে বাসি রে তার কাজ হয়েছে বাসি। (যে) মন সারাদিন ছিল পড়ে হালের গরুর পানে, দিনের শেষে ঘরের জরু সেই মনকে টানে সেথা মেটে ঘরের দাওয়ায় লুটায় রে মেটে ঘরের দাওয়ায় লুটায় কালো চোখের হাসি রে ভাই কালো চোখের হাসি। পুবান হাওয়া ঢেউ দিয়ে যায় আউশ ধানের ক্ষেতে, এই ফসলের দেখব স্বপন শুয়ে শুয়ে রেতে; ও ভাই শুয়ে শুয়ে রেতে সকাল বেলা আবার যেন মাঠে ফিরে আসি রে এই মাঠে ফিরে আসি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

জাগিলে ‘পারুল’ কিগো ‘সাত ভাই চম্পা’ ডাকে। উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে।। চলিলে সাগর ঘু’রে’ অলকার মায়ার পুরে, ফোটে ফুল নিত্য যেথায় জীবনের ফুল্ল-শাখে।। আধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা, জাগিছে বন্দিনীরা, টুটে ঐ বন্ধু কারা! থেকো না স্বর্গে ভু’লে এ পারের মর্ত্য-কূলে, ভিড়ায়ো সোনার তরী আবার এই নদীর বাঁকে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
বরষ মাস যায় — সে নাহি আসে, বরষ মাস যায়। সখি রে সেই চাঁদ ওঠে নভে ফুলবনে ফুল ফোটে বৃথায়।। একা সহি’ মৌন হৃদয়-ব্যথা, আমার কাঁদন শুনি’ সে মোর যদি ব্যথা পায়।। মরমর ধ্বনি শুনি’ পল্লবে চমকিয়া উঠি সখি ভাবি বুঝি বঁধু মোর আসিল। যে যায় চলিয়া, চলিয়া সে যায় চিরতরে ফিরে আর আসে না সে হায়।।
রাগঃ পিলু-কাফি মিশ্র
তালঃ
ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও।। পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস-যামী, তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও।। অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন দুঃখে শোকে জ্ব’লে মরি পরান কাঁদে শ্রান্তিহীন। আল্লা ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও।।
রাগঃ
তালঃ কাহার্বা

মন কেন উদাসে (এই) ফাগুন বাতাসে। যাহারে না পাইনু কভু এ জীবনে সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে, কুসুমের গন্ধে গো তারি সুবাস বাসে।। কেন এ সমীরে সে আসে ফিরে ফিরে, নয়ন নদীতীরে কেন জল উছাসে।।
রাগঃ শুদ্ধ সারং
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan