
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা – আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে; গান থেমে যায়, হায় ফিরে আসে পাখী বুকে বিঁধে অবহেলা।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

মণি-মঞ্জির বাজে অরুণিত চরণে সখি রুনু ঝুনু রুনু ঝুনু মণি-মঞ্জির বাজে। হের গুঞ্জা-মালা গলে বনমালী চলিছে কুঞ্জ মাঝে।। চলে নওল কিশোর, হেলে দুলে চলে নওল কিশোর। হেরি সে লাবনি কৌস্তুভমণি নিষ্প্রভ হ’ল লাজে। চরণ-নখরে শ্যামের আমার চাঁদের মালা বিরাজে।। সখি গো — বঁধূর চলার পথে পরান পাতিয়া র’ব চলিতে দলিয়া যাবে শ্যাম; আমি হইয়া পথের ধূলি বক্ষে লইব তুলি’ চরণ-চিহ্ন অভিরাম। ভুলে যা তোরা রাধারে কৃষ্ণ-নিশির আঁধারে হারায়ে সে গেছে চিরতরে, কালো যমুনার জলে ডুবেছে সে অতল তলে ভেসে গেছে সে শ্যাম-সাগরে।। ঐ বাঁশি বাজিছে শোন রাধা ব’লে, তরুণ তমাল চলে, অঙ্গ-ভঙ্গে শিখি-পাখা টলে। তা’র হাসিতে বিজলি, কাজল-মেঘে যেন উঠিছে উছলি’। রূপ দেখে যা দেখে যা, কোটি চাঁদের জোছনা-চন্দন মেখে যা, মোর শ্যামলে দেখে যা।।
রাগঃ
তালঃ ফের্তা

পুষ্পধনুর ইঙ্গিতে হায় হারানো হিয়ার বনে, মন দেয়া-নেয়া খেলা চলে নিরজনে। মায়া-মৃগ যেন রচিত ছলনার কায়া, বাঁধা পড়িল নিজে? একি রে প্রেমের মায়া।। দু’জনে রচিত মিলন-স্বর্গ ধূলিতলে রমণীয়, দু’জনের কাছে বন্দী দু’জনে প্রিয়তমা আর প্রিয়। আঁখির মিলনে সারা দিন-যামী ক্লান্ত না হয় আঁখি, আঁখির কুলায় চলে গো আঁখির পাখি। দু’জনে কুজনে একটি গানের কলি, অনাহত সুরে বারে বারে যায় বলি’।।
মিশ্র সুর
রাগঃ
তালঃ কাহার্বা
খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা সই। বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ।। দাদা যান ইস্কুলেতে, মা খুড়ি মা রান্না করেন ঐ হেঁসেলে ঠানদি দাওয়ায় ঝীমায় ব’সে ফোকলা বদন মেলে। আয় লো ভুলি পঞ্চি টুলি পটলি খেঁদি কই।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ দাদ্রা

জাগো জাগো শঙ্খ চক্র-গদা-পদ্ম-ধারী জাগো শ্রীকৃষ্ণ-তিথির তিমির অপসারি’।। ডাকে বসুদেব দেবকী ডাকে ঘরে ঘরে, নারায়ণ, তোমাকে। ডাকে বলরাম শ্রীদাম সুদাম ডাকিছে যমুনা-বারি।। হরি হে, তোমায় সজল নেত্রে ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে! দুঃশাসন সভায় দ্রৌপদী ডাকিছে লজ্জাহারী।। মহাভারতের হে মহাদেবতা জাগো জাগো, আনো আলোক-বারতা! ডাকিছে গীতার শ্লোক অনাগতা বিশ্বের নর-নারী।।
রাগঃ ভৈরব
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan