
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নবীন আশা জাগ্ল যে রে আজ! নূতন রঙে রাঙা তোদের সাজ॥ কোন সে বাণী বাজ্ল প্রাণের মাঝ বাজরে বীনা বাজ, দীপক-তানে বাজ আপন কাজে পাস্ রে কেন লাজ? এগিয়ে গিয়ে ধর্ রে নিজের কাজ। শির্ উচিয়ে দাঁড়া জগৎ-মাঝ! তোদের কণ্ঠে হানে যেন প্রবল বাজ॥ ফেলে দে রে যা কিছু সব জীর্ণ রিক্ত যা, হবে তা দীর্ণ। থাকিস্ নে বসে কেউ শীর্ণ দুন্দুভি-ঢাক বাজুক না রে আজ॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ নিলুফার ইয়াসমিন
ওগো সুন্দর! তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি’ (রাঙা) অশোকের মঞ্জরি। হাসে বনদেবী বেণীতে জড়ায়ে মালতীর বল্লরী, নব কিশলয় পরি’।। কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া চাঁদেরে নেহারি হাস মুচিকিয়া, মহুয়ার বনে ভ্রম-ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি’।। যাহা কিছু হেরি ভাল লাগে আজ লুকাইতে নারি হাসি, কাজ করি আর শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাঁশি। এক শাড়ি খুলে পরি’ আর শাড়ি বারে বারে মুখ মুকুরে নেহারি, দুরু দুরু হিয়া উঠে চমকিয়া, অকারণে লাজে মরি।।
রাগঃ
তালঃ কাহার্বা
পদ্মদীঘির ধারে ধারে ঐ সখি লো কমল-দীঘির পারে। আমি জল নিতে যাই সকাল সাঁঝে সই, সখি, ছল ক'রে সে মাছ ধরে, আর, চায় সে বারে বারে।। মাছ ধরে সে, বঁড়শী আমার বুকে এসে বেঁধে, ওলো সই বুকে এসে বেঁধে, আর, চোখের জল কলসি আমার সই, আমি ভরাই কেঁদে কেঁদে সই যত দেখি তা'রে।। ছিপ নিয়ে যায় মাছ জলে তার (ওলো সই) তাকায় না তা’র পানে মন ধরে না মীন ধরে সে সখি লো সেই জানে। মন-ভিখারি মীন-শিকারি মুখের পানে চায়, সখি লো চোখের পানে চায়, আমি বঁড়শী-বেঁধা মাছের মত (গো) সখি ছুটিয়া মরি হায়, অকূল পাথারে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান। দাও পুত পবিত্রতা প্রশান্তি অফুরান, হে ভগবান॥ অন্তরে দেহে দাও বিমল্-জ্যোতি কর্মে প্রেরণা দাও ধর্মে মতি; এ গৃহের নারী হোক পুণ্যবতী বীরত্বে ত্যাগে হোক পুরুষ মহান; হে ভগবান॥ এ গৃহের বারি হোক নির্মল সুশীতল হে ভগবান, এ গৃহের আলো হোক পুণ্যে সমুজ্জ্বল হে ভগবান। সকলের সাথে হেথা প্রীতি যেন রয় যেন নাহি থাকে হেথা রোগ শোক ভয়; দূর কর হিংসা পাপ সংশয় সার তব পায়ে নিবেদিত সকলের মনপ্রাণ, হে ভগবান॥
রাগঃ
তালঃ কাহার্বা

ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।। তোমার মুখের জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে, হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।। শুনবে যেন অনেক দূরে ক্লান্ত বাঁশির করুন সুরে — বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ ফাতেমা আমিন লাভলী

হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর। বন্দী থাকো এই হৃদয়ে এবার জীবন ভোর।। মনের দুয়ার ভেঙে এবার পালিয়ে যেতে পাবে না আর, প্রহরী যে পলক-হারা নয়ন দু’টি মোর।। হে চোরের রাজা! করলে চুরি ত্রিভুবনের মন, এনেছি তাই তোমার সাজার বিপুল আয়োজন। আকুল কুন্তল দিয়ে রইনু তোমার পা জড়িয়ে, তোমায় নিঠুর হাতে শিক্লি দিলাম আমার গলার ফুল-ডোর।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan