
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখ সেথা তোমার পদতল।। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ, আমায় লহ যে আগুনে আমায় দহ সেই আগুনে আরতি-দীপ জ্বেলেছি উজল।। যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল-ঘট ভরেছি নাথ, সেই নয়নের জলে। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পায়ে নাথ রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা! লও সে হাতে অর্ঘ্য-সুমঙ্গল।।
রাগঃ
তালঃ দাদ্রা

আঁধার রাতের তিমির দুলে আমার মনে। দুলে গো আমার ঘুমে - জাগরণে॥ হতাশ-ভরা বাতাস বহে, আমার কানে কি কথা কহে; দিনগুলি মোর যায় যে ঝ’রে যায় — ওগো যায় যে ঝ’রে ঝরা পাতার সনে॥ গিয়াছে চলিয়া সুখে যাহারা ছিল গো সাথি, গিয়াছে নিভিয়া জ্বলিতেছিল যে শিয়রে বাতি। স্মৃতির মালার ফুল শুকাইয়া, একে একে হায় পড়িছে ঝরিয়া; বিদায়-বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে॥
রাগঃ জয়জয়ন্তী
তালঃ দাদ্রা

কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহী। কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ ইয়া ইলাহী।। কোথায় সে বীর খালিদ, কোথায় তারেক মুসা নাহি সে হজরত আলী, সে জুলফিকার নাহি।। নাহি সে উমর খত্তাব, নাহি সে ইসলামী জোশ করিল জয় যে দুনিয়া, আজি নাহি সে সিপাহি।। হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান — কোরবানি দিতে আপনায় আল্লার মুখ চাহি'।। কোথায় সে তেজ ঈমান, কোথায় সে শান-শওকত, তকদীরে নাই সে মাহতাব, আছে প'ড়ে শুধু সিয়াহি।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

এ কি অপরূপ যুগল-মিলন হেরিনু নদীয়া ধামে বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে।। এ কি অতুলন যুগল-মূরতি যেন শিব-সতী হর-পার্বতী, জনক-দুহিতা সীতাদেবী যেন বেড়িয়া রয়েছে রামে।। গৌরের বামে গৌর-মোহিণী (যেন) রতি ও মদন চন্দ্র-রোহিণী (তোরা) দেখে যা রে আজ মিলন-রাসে যুগল রাধা-শ্যামে।।
নাটক: ‘বিষ্ণুপ্রিয়া’
রাগঃ
তালঃ
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে। মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুনগুন গানে।। পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া মহুল, পলাশ বন-ব্যাপিয়া সুরভিত সমীরণ চঞ্চল উন্মন আনে নব-যৌবন প্রাণে।। বেণুকার বনে বাঁশি বাজে বনমালী এলো বন-মাঝে নাচে তরু-লতিকা যেন গোপ-গোপিকা রাঙা হয়ে রঙের বানে।।
রাগঃ পঞ্চম
তালঃ ত্রিতাল

দোলন চাঁপা বনে দোলে — দোল-পূর্ণিমা-রাতে চাঁদের সাথে। শ্যাম পল্লব কোলে যেন দোলে রাধা লতার দোলনাতে॥ যেন দেব-কুমারীর শুভ্র হাসি ফুল হয়ে দোলে ধরায় আসি’ আরতির মৃদু জ্যোতি প্রদীপ-কলি দোলে যেন দেউল-আঙিনাতে॥ বন-দেবীর ওকী রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে — রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির আঁচলে। ও যেন মুঠিভরা চন্দন-গন্ধ দোলে রে গোপিনির গোপন আনন্দ, ও কী রে চুরি করা শ্যামের নূপুর — চন্দ্র-যামিনীর মোহন হাতে॥
রাগঃ দোলনচাঁপা (নজরুল সৃষ্ট)
তালঃ ত্রিতাল
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan