
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়, গলিয়া সুরের তুষার গীতি –নির্ঝর ব’য়ে যায়।। উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন, কত জনমের কাঁদন ও –পায়ে লুটাতে চায়।। ওগো তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল গানের মুকুল তোমার বেণীর বন্ধে গো মরিতে চায় সুরের বকুল চম্কে ওঠে মোর গগন ঐ হরিণ–চোখের চাওয়ায়।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
শিল্পীঃ কাজী নজরুল ইসলাম
শিল্পীঃ অনুপ ঘোষাল

এসো এসো রস-লোক বিহারী এসো মধুকর-দল। এসো নভোচারী — স্বপন-কুমার এসো ধ্যান-নিরমল।। এসো হে মরাল কমল-বিলাসী, বুলবুল পিক সুর-লোক-বাসী, এসো হে স্রষ্টা এসো অ-বিনাশী এসো জ্ঞান-প্রোজ্জ্বল।। দীওয়ানা প্রেমিক এসো মুসাফির — ধূলি-ম্লান তবু উন্নত শির, আমরা-অমৃত-জয়ী এসো বীর আনন্দ বিহ্বল।। মাতাল মানব করি’ মাতামাতি দশ হাতে যবে লুটে যশ খ্যাতি, তোমরা সৃজিলে নব দেশ জাতি অগোচর অচপল।। খেল চির-ভোলা শত ব্যথা স’য়ে সংঘাত ওঠে সঙ্গীত হ’য়ে, শত বেদনার শতদল ল’য়ে লীলা তব অবিরল।। ভুলি’ অবহেলা অভাব বিষাদ ধরণীতে আনো স্বর্গের স্বাদ, লভি’ তোমাদের পুণ্য প্রসাদ পেনু তীর্থের ফল।।
রাগঃ ভৈরবী
তালঃ একতাল
ধীরে যায় ফিরে ফিরে চায়। চলে নব অভিসারে, ভীরু কিশোরী, ওঠে পাতাটি নড়লে সে চম্কে।। হরিণ নয়নে সভয় চাহনি, আসিছে কে যেন দেখিবে এখনি পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে, আপন ছায়া হেরি ওঠে গা ছম্কে॥ ‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া; হায়, যার লাগি এত, কোথায় সে ঝিল্লি-রবে ভাবে কেউ হবে বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্কে॥
রাগঃ পাহাড়ী
তালঃ সেতারখানি

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে। তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।। চলে যাই যদি, চিরদিন মনে তোমার সে-কথা রহিবে স্মরণে শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।। শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ। হের গো, আমার যাবার সময় হলো তোমার সে-কথা মিথ্যা হবে না বলো, কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ রাহাত আরা গীতি

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে কে আসি’ বাজালে বাঁশি ভৈরবী সুরে।। সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর ঘুরে’ ঘুরে’।। বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি সকালের মল্লিকা ফুটাইলে তুমি, রাঙিয়া ঊষার রঙে গোধূলি-লগন শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।
রাগঃ ধানশ্রী (ভৈরবী ঠাট)
তালঃ ত্রিতাল

‘কালী কালী’ মন্ত্র জপি ব’সে শোকের ঘোর শ্মশানে। মা অভয়ার নাম গুণে শান্তি যদি পাই এ প্রাণে।। এই শ্মশানে ঘুমিয়ে আছে যে ছিল মোর বুকের কাছে, সে হয়ত আবার উঠবে জেগে মা ভবানীর নাম-গানে।। সকল সুখ শান্তি আমার নিল হ’রে যে-পাষাণী, শূন্য বুকে বন্দী ক’রে রাখব আমি তারেই আনি’। মোর, যাহা প্রিয় মাকে দিয়ে জাগি আশার দীপ১ জ্বালিয়ে, মা’র সেই চরণের নিলাম শরণ, যে-চরণে মা আঘাত হানে।।২
১. বুকে চিতা, ২. যে চরণে প্রলয় আনে
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan