
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মা মেয়েতে খেল্ব পুতুল আয় মা আমার খেলাঘরে। আমি মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে।। কাঙাল অবোধ করবি যারে বুকের কাছে রাখিস্ তারে (মা) [নইলে কে তার দুখ ভোলাবে যারে রত্ন মানিক দিবি না মা, উচিত সে তার মাকে পাবে] আবার কেউ বা ভীষণ দামাল হবে কেউ থাকবে গৃহ কোণে প’ড়ে।। মৃত্যু সেথায় থাকবে না মা থাকবে লুকোচুরি খেলা রাত্রি বেলায় কাঁদিয়ে যাবে আসবে ফিরে সকাল বেলা। কাঁদিয়ে খোকায়, ভয় দেখিয়ে, ভয় ভোলাবি আদর দিয়ে (মা) [বেশি তারে কাঁদাস না মা, মা ছেড়ে সে পালিয়ে যাবে] সে খেলে যখন শ্রান্ত হবে ঘুম পাড়াবি বক্ষে ধ’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা

কোন্ সুদূরের চেনা বাঁশির ডাক শুনেছিস্ ওরে চখা? ওরে আমার পলাতকা! তোর প’ড়লো মনে কোন্ হানা–ঘর, স্বপন-পারের কোন্ অলকা? ওরে আমার পলাতকা।। তোর জল ভ’রেছে চপল চোখে, বল কোন্ হারা–মা ডাক্লো তোকে রে ঐ গগন–সীমায় সাঁঝের ছায়ায় — হাতছানি দেয় নিবিড় মায়ায় — উতল পাগল! চিনিস্ কি তুই চিনিস্ ওকে রে? যেনবুক–ভরা ও’ গভীর স্নেহে ডাক দিয়ে যায়, ‘আয়, ওরে আয় আয় আয়, কোলে আয় রে আমার দুষ্টু খোকা! ওরে আমার পলাতকা।।‘ দখিন হাওয়ায় বনের কাঁপনে — দুলাল আমার! হাত–ইশারায় মা কি রে তোর ডাক দিয়েছে আজ? এতদিনে চিনলি কি রে পর ও আপনে! নিশি ভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ? ধানের শীষে, শ্যামার শিষে — যাদুমণি! বল্ সে কিসে রে, তুই শিউরে চেয়ে ছিঁড়্লি বাঁধন! চোখ ভরা তোর উছলে কাঁদন রে! তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষে রে! যেন আচম্কা কোন্ শশক–শিশু চম্কে ডাকে হায়, ‘ওরে আয় আয় আয় — বনে আয় ফিরে আয় বনের সখা। ওরে চপল পলাতকা।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ সুধীন দাস

খোল খোল খোল গো দুয়ার। নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।। সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে মনে মনে বাজে। সজিয়াছে ধরণী অভিসার-সাজে। নাগর-দোলায় দুলে সাগর পাথার।। জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি চোখ গেল, চোখ গেল, চোখ গেল! অসহ রূপের দাহে ঝলসি’ গেল আঁখি, চোখ গেল, চোখ গেল, চোখ গেল! ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো! সুন্দরী, সুন্দর-পরশন মাগো। চল বিরহিণী অভিসারে বঁধুয়ার।।
রাগঃ আড়ানা
তালঃ কাওয়ালি
শিল্পীঃ জয়শ্রী চৌধুরী ত্রিবেদী
ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে। আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে।। উঠিল যেখানে রণি’, প্রথম তকবির ধ্বনি লভিনু মণির খনি যথায় কোরানে।। যথা হেরা গুহার আঁধারে প্রথম ইসলামের জ্যোতি লভিল জনম, করে অঝোর ধারায় যথা খোদার রহম, ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে।। লাখো আম্বিয়া আউলিয়া বাদশা ফকির যথা যুগে যুগে আসি’করিল ভিড় তারি ধূলাতে লুটাবো আমি নোয়া’ব শির; নিশিদিন শুনি তাঁরি ডাক আমার পরানে।।
রাগঃ
তালঃ কাহার্বা

যাবি কে মদিনায় আয় ত্বরা করি'। তোর খেয়া ঘাটে এলো পুণ্য তরী।। আবুবকর, উমর খাত্তাব, উসমান, আলী হায়দর দাঁড়ি এ সোনার তরণীর, পাপী সব নাই নাই আর ডর। এ তরীর কাণ্ডারি আহমদ, পাকা সব মাঝি ও মাল্লা, মাঝিদের মুখে সারিগান শোন ঐ 'লা শরীক আল্লাহ'। পাপ-দরিয়ার তুফানে আর নাহি ডরি।। ঈমানের পারানি কড়ি আছে যার আয় এ সোনার নায় — ধরিয়া দ্বীনের রশি কলেমার জাহাজ-ঘাটায়। ফিরদাউস হ’তে ডাকে হুরী-পরী।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
১.

২.

গলে টগর মালা কাদের ডাগর মেয়ে যেন রূপের সাগর চলে উজান বেয়ে॥ তার সুডোল তনু নিটোল বাহুর পরে চাঁদের আলো যেন পিছ্লে পড়ে ও কি বিজলি পরী এলো মেঘ পাসরি’ চাঁদ ভুলে যায় লোকে তার নয়নে চেয়ে॥ যেন রূপকথার দেশের সে রাজকুমারী রামধনুর রঙ ঝরে অঙ্গে তারি মদন রতি করে তার আরতি তার রূপের মায়া দুলে ভুবন ছেয়ে॥
রাগঃ পিলু মিশ্র
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan