
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তোমার কবরে প্রিয় মোর তরে একটু রাখিও ঠাঁই। মরণে যেন সে পরশ পাই গো জীবনে যা পাই নাই।। তোমারে চাহিয়া ওগো প্রিয়তম কাঁদিয়া আমার কাটিল জনম, কেঁদেছি বিরহে এবার যেন গো মিলনে কাঁদিতে পাই।। ঐ কবরের বাসর ঘরে গো তোমার বুকের কাছে কাঁদিবে লায়লী, মজনু তোমার য’দিন ধরণী আছে। যে যাহারে চায় কেন নাহি পায়, কেন হেথা প্রেম-ফুল ঝ’রে যায় — প্রেমের বিধাতা থাকে যদি কেউ শুধাইব তারে তাই।।
নাটিকা: ‘লায়লী মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহকাল প্রলয়–তাল ভোলো ভোলো।। ছড়াক তব জটিল জটা শিশু–শশীর কিরণ–ছটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো।। মন্দ–স্রোতা মন্দাকিনী সুরধুনী–তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য–বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি’ জটাতে পর চম্পা বেলী শ্মশানে নব জীবন, শিব, জাগিয়ে তোলো।।
রাগঃ তিলক কামোদ
তালঃ ঝাঁপতাল
শিল্পীঃ ইন্দ্রানী গাঙ্গুলী
শিল্পীঃ শিমুল ইউসুফ

আয় ওলো সই, খেলবো খেলা ফাগের ফাজিল পিচ্কিরিতে। আজ শ্যামে জোর করব ঘায়েল হোরির সুরে গিট্কিরিতে।। বসন-ভূষণ ফেল্লো খুলে’, দে দোল্ দে দোল্ দোদুল-দুলে, কর্ লালে-লাল কালায় কালো আবির হাসির টিট্কিরিতে।।
রাগঃ
তালঃ
বিদায়–সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার। হে প্রিয়, আমার, যাত্রা–পথ অশ্রু–পিছল ক’রোনা আর।। এসেছিনু ভেসে স্রোতের, ফুল তুমি কেন প্রিয় করিলে ভুল তুলিয়া খোঁপায় পরিয়া তা’য় ফেলে দিলে হায় স্রোতে আবার।। হেথা কেহ কারো বোঝে না মন যারে চাই হেলা হানে সে’ জন যারে পাই সে না হয় আপন হেথা নাই হৃদি ভালোবাসার। তুমি বুঝিবেনা কি অভিমান মিলনের মালা করিল ম্লান উড়ে যাই মোর, দূর বিমান সেথা গা’ব গান আশে তোমার।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ একতাল
কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে। কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥ কালো জলে দীঘির বুকে কালায় দেখি নীল-শালুকে (আমি) চম্কে উঠি, ডাকে যখন কালো কোকিল বনে॥ কল্মিলতার চিকন পাতায় দেখি আমার শ্যামে লো পিয়া ভেবে দাঁড়াই গিয়ে পিয়াল গাছের বামে লো। উড়ে গেলে দোয়েল পাখি ভাবি কালার কালো আঁখি আমি নীল শাড়ি পরিতে নারি কালারি কারণে লো কালারি কারণে॥
রাগঃ
তালঃ দাদ্রা

তুমি আমার চোখের বালি, ওগো বনমালী। আমার চোখে পড়ল কখন, তোমার রূপের কালি।। (চোখ) চাইলে ও-রূপ সইতে নারি নয়ন মুদেও রইতে নারি, তোমার লীলা, প্রিয়জনে কাঁদাও খালি।। কাঁদিয়ে আমায় করলে কানা, কানাই একি লীলা, এবার ম’রে আর জনমে যেন হই কুটিলা। তোমার নয়ন-মণি রাইকে নিয়ে রাখব ঘরে দুয়ার দিয়ে চোখে চোখে সেদিন যেন হয় মিতালি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan