
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

পর হবে তোর আপন জনে (তুই) ভাবনা তবু করিস্ নে। হয়ত তরী ডুববে জলে (তবু) তুফান দেখে ডরিস্ নে।। ছেড়ে যাবে বন্ধু জ্ঞাতি আসবে ঘিরে আঁধার রাতি, জ্বালিয়ে পাঁজর জ্বালবে বাতি — মরবি তবু টলিস্ নে।। তোর বেদনায় গলবে সবে তোর আপন জনই আপন রবে, তুই আপন পথে চল নীরবে — কারুর চরণ ধরিস্ নে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি কি যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥ হৃদি প্রাণ মন বিভব রতন ডারিনু চরণে লহ পথচারী॥ দুয়ারে মোর নিতি গেয়ে যায় যে গীতি নিশিদিন বুকে বেঁধে তারি স্মুতি। কি দিয়ে এ ব্যথা নিবারিতে পারি॥ মিলন বিরহ যা চাও প্রিয় লহ দাও ভিখারিনী বেশ দাও ব্যথা অসহ মোর নয়নে দাও তব নয়ন বারি॥
নাটকঃ ‘আলেয়া’
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

ব’লো না ব’লো না ওলো সই আর সে কথা।। তরু কি লতার কাছে এসে কভু প্রেম যাচে তরু বিনা নাহি বাঁচে অসহায় লতা।। ভুলিতে যার নাই তুলনা সখি তার কথা তুলো না প্রাণহীন পাষাণে গড়া সে যে দেবতা।।
রাগঃ হাম্বীর
তালঃ ত্রিতাল

বাজ্ল কি রে ভোরের সানাই নিদ্-মহলার আঁধার-পুরে শুন্ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে।। সরাই-খানার্ যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি’? নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি গুলিস্তানে চল্ল উড়ে’।। তীর্থ-পথিক্ দেশ-বিদেশের আর্ফাতে আজ জুট্ল কি ফের, ‘লা শরীক আল্লহু’ মন্ত্রের নাম্ল কি বান পাহাড় ‘তূরে’।। আজকে আবার কা’বার পথে ভিড় জমেছে প্রভাত হ’তে, নামল কি ফের্ হাজার স্রোতে ‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে।। আবার ‘খালেদ’ ‘তারেক’ ‘মুসা’ আনল কি খুন-রঙিন ভূষা, আস্ল ছুটে’ হাসীন ঊষা নও-বেলালের শিঁরিন সুরে।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও? আখেরি নবী প্রিয় আল-আরবি বারেক ফিরে চাও।। পিঁজরার পাখি সম অন্ধকারায় বন্ধ থাকি' এ জীবন কেটে' যায়; কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায় চরণের এই জিঞ্জির খুলে' দাও।। ফতেমার মেয়েদের হেরি' আঁখি-নীর বেহেশতে কেমনে আছ তুমি থির! যেতে নারি মসজিদে শুনিয়া আজান, বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ ঝুটা এই বোরখার হোক অবসান — আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও।।
রাগঃ
তালঃ কাহার্বা

মরু সাহারা আজি মাতায়োরা — হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল। যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল।। যাঁহার আসার আশাতে অনুরাগে নীরস খর্জুর তরুতে রস জাগে, তপ্ত মরু’পরে খোদার রহম্ ঝরে, হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।। ছিল এ ত্রিভুবন যাঁহার পথ চাহি’ এলে রে সেই নবী ‘ইয়া উম্মতি’ গাহি’, যতেক গুম্রাহে নিতে খোদার রাহে এলো ফুটাতে দুনিয়াতে ইসলামি ফুল।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan