
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জল দাও, দাও জল! মরু-পথে মরি তৃষ্ণায় সাহারার মত হৃদি-তল।। আঁখিজল পিয়া, পিয়া এতদিন — বেঁচেছিনু, সে-আঁখি আজ জলহীন! সে কি ছল? তব নয়ন সদাই করিত যে ছল ছল।।
সঙ্গীতালেখ্য : ‘কাফেলা’
রাগঃ
তালঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানি তাগিদ।। তোর সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।। ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের। তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

শোন্ ও-সন্ধ্যা-মালতী, বালিকা তপতী বেলা শেষের বাঁশি বাজে, বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি উদাস আকাশ মাঝে।। তব মৌন ব্রত ভাঙ্গো কও কথা কও মোর নৃত্য আরতির সঙ্গিনী হও, মাধবী হেনা হের এলো বাহিরে — রসরাজে হেরি’ রাস-নৃত্যের সাজে।। তুমি যার লাগি’ সারাদিন, বিরহ ধ্যান-লীন একাকিনী কুঞ্জে। সুন্দর দাঁড়ায়ে তব দ্বারে আঁধারে মঞ্জরি-দীপ জ্বালো ডাকো তারে, বুকের চন্দন-সুরভি ঢালো — পাতার আঁচলে মুখ ঢেকো না লাজে।।
রাগঃ সন্ধ্যামালতী (নজরুল-সৃষ্ট)
তালঃ সেতারখানি

চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে শুনি নদীর নীল জলে জোয়ার উথলে।। বাজে পায়ে পাঁইজোর ঘুঙুর ঝুমুর ঝুমুর গাহে পাপিয়া পিয়া পিয়া শুনি সে সুর শত পরান হতে চায় ঐ চরণে নূপুর হৃদি হতে চায় চাবি তাহার আঁচলে।। পথিকে বধিতে কি নদীতে সে জলকে যায় ছল চল বলি তাহার কলসিতে জল ছ’লকে যায় কাজল-ঘন চোখে বিজলি জ্বালা ঝলকে যায় মন-পতঙ্গ ধায় ঐ আঁখির অনলে শুনি নদীর নীল জলে জোয়ার উথলে।।
রাগঃ
তালঃ দাদ্রা

শ্যামা-তন্বী আমি মেঘ-বরণা। দৃষ্টিতে১ বৃষ্টির ঝরে ঝরনা।। অম্বরে জলদ মৃদঙ্গ বাজাই কদম-কেয়ায় বন-ডালা সাজই, হাসে শস্যে পুষ্পে ধরা নিরাভরণা।। পুবালি হাওয়ায় ওড়ে কালো কুম্ভল বিজলি ও মেঘ — মুখে হাসি চোখে জল, রিমিঝিমি নেচে যাই চল-চরণা।।
১. মোর দৃষ্টিতে
রাগঃ মেঘ
তালঃ ত্রিতাল
কমলা রূপিণী, শক্তি-স্বরূপিণী পতিব্রতা সতী ধর্ম-বিধায়িনী — সীতা, জয় সীতা। জনক দুলারী রাজকুমারী লব-কুশ-জননী, রাম-কী পিয়ারী — সীতা, জয় সীতা।। আওধ-প্রজাকুল শান্তি-বিধায়িনী পতি-অনুগামিনী, বন-বনচারিণী, অশোক-কানন উজ্জ্বলকারিণী — সীতা, জয় সীতা।। বসুমতী-অঙ্ক সমুজ্জ্বল-কারিণী সতীকে তেজ-বল-অগ্নিনিবারণী, সুখ-দুখমে পতি-চরম ভিখারিনী — সীতা, জয় সীতা।।
রাগঃ দরবারী-কানাড়া
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan