
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তব ঐ দু’টি চঞ্চল আঁখি। আদর সোহাগ প্রেম-অনুরাগ — মান অভিমান মাখামাখি।। বুঝিতে পারি না তারই ভাষা তবু মনে বুঝিবার আশা, তাই বুঝি হায় নিল বাসা — ওরই মাঝে মোরই আঁখি।। মুদিত কমলে ভ্রমর যেন বন্দি হইয়া রহি হেন, আঁখি ফিরাতে পারি না কেন — ওরই মাঝে ডুবে থাকি।।
রাগঃ মিশ্র রাগেশ্রী
তালঃ ত্রিতাল
চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চারদিকে রঙ ছড়িয়ে বেড়ায় রঙ্গিলা কুরঙ্গী॥ যে সকলের মন মাতায় কলকাতার চৌমাথায় ওপারে যে ফিল্মের ঝিল্মিল্ আলোর দেয়ালি। এপারে যে পথের ভিখারিনী চোখের বালি। গোরা কালো সাহেব মেমে মন্দ ভালো বি.এ. এম.এ. সবাই তাহার সঙ্গী। যে দক্ষিণ হাত তুলি দক্ষিণা চায় আলো দেয় রবি শশী, ফুল দেয় দখিনা বায়। ওকি গোলাপ ফুল নারঙ্গি। নুয়ে প’ড়ে আকাশ দেখে তাহার নাচের ভঙ্গী॥
সিনেমাঃ ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

আমি মদিনা মহারাজার মেয়ে সকলের জানা আছে। নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে।। আমি গান গাইতে জানি তুমি কি গান লিখতে জান? তাহলে তুমি বাড়ি গিয়ে আমার তরে অনেক গান লিখে আন। তাহলে তোমায় মালা গেঁথে দিব — মোর গুল বাগানে অনেক ফুল ফুটেছে ফুলের গাছে।। তুমি মহারাজার, বাদশার ছেলে হও তাহলে আমার ঘরে এসে কথা কও, তব ভালো নাম কি হে কবি তাহলে আঁকব আমি তোমার ছবি, আমি পর্দানশীন কুমারী, মোরে এখনো কেউ নাহি যাচে।।
নাট্যগীতি: ‘মদিনা’
রাগঃ
তালঃ
তোর রাঙা পায়ে নে মা শ্যামা আমার প্রথম পূজার ফুল। ভজন, পূজন জানি না মা হয়ত হবে কতই ভুল।। দাঁড়িয়ে দ্বারে ‘মা মা’ বলে ভাসি আমি নয়ন জলে। ভয় হয় মা ছুঁই কেমনে মা তোর পূজার বেদী-মূল।। আশ্রয় মোর নাই জননী ত্রিভুবনে কোথাও হায়! দাঁড়াই মাগো কাহার কাছে তুইও যদি ঠেলিস পায়। হানে হেলা সবাই যা’রে তুই নাকি কোল দিস্ মা তা’রে আমি সেই আশাতে এসেছি মা অকূলে তুই দে মা কূল।।
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ যৎ
উঠুক তুফান পাপ-দরিয়ায় ওরে আমি কি তায় ভয় করি। ও ভাই আমি কি তায় ভয় করি। পাক্কা ঈমান তক্তা দিয়ে গড়া যে আমার তরী। ও ভাই গড়া যে আমার তরী।। ‘লা-ইলাহা ইল্লাল্লাহু'র পাল তুলে, ঘোর তুফানকে জয় ক'রে ভাই যাবই কূলে, মোহাম্মদ মোস্তফা নামের (ও ভাই) গুণের রশি ধরি'।। খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর তরী, সওদা ক'রে ভিড়বে তীরে সওয়াব-মাণিক ভরি'। দাঁড় এ তরীর নামাজ, রোজা, হজ্ ও জাকাত, উঠুক না মেঘ, আসুক বিপদ — যত বজ্রপাত, আমি যাব বেহেশত্-বন্দরেতে রে এই সে কিশতিতে চড়ি'।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা। তুমি মুর্শিদ হ'য়ে পথ দেখাও ভাই আমি যে পথ চিনি না।। আমার প্রিয় হজরত সেথায় আছেন নাকি ঘুমিয়ে ভাই, আমি প্রাণে যে আর বাঁচি না রে আমার হজরতের দরশ বিনা।। নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি — আমি চোখের সাঁতার পানি দিয়ে বইয়ে দেব নদী। ঐ মদিনার ধূলি মেখে কাঁদবো 'ইয়া মোহাম্মদ' ডেকে ডেকে রে — কেঁদেছিল কারবালাতে, (ওরে) যেমন বিবি সাকিনা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan