
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

রোজ হাশরে আল্লা আমার ক'রো না বিচার (আল্লা) বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহ্গার।। আমি জেনে শুনে জীবন ভ'রে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাব ত'রে বিচারে তোমার।। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে। ঐ নামের গুণেই ত'রে যাব, কেন এ জ্ঞান দিলে। দীন ভিখারি ব'লে আমি ভিক্ষা যখন চাইব স্বামী শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।
রাগঃ
তালঃ কাহার্বা

হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি। তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।। চারিপাশে মোর উড়িছে কেবল শুকনো পাতা মলিন ফুল–দল, বৃথাই কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস–যামী।। এলে অবেলায় পথিক বেভুল বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল, কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন, জীবন–স্বামী।।
রাগঃ বাগেশ্রী
তালঃ লাউনি
শিল্পীঃ ইয়াসমিন মুশতারী

কেঁদে কেঁদে নিশি হল ভোর। মিটিল না সাধ উঠিল না চাঁদ ফিরিল কেঁদে চকোর।। শিয়রে দীপ নিভিয়া আসে ভোরের বাতাস কাঁদে হতাশে, মালার ফুল ঝরে নিরাশে — যেন মোর আঁখি লোর।। আমার নয়নে নয়ন রাখি’ চাহে শুকতারা ছলছল আঁখি, পাপিয়ার সনে পিয়া পিয়া ডাকি — এসো এসো চিতচোর।।
রাগঃ ভৈরবী
তালঃ একতাল / আদ্ধা-কাওয়ালী
মদিনার শাহানশাহ্ কোহ্-ই-তূর-বিহারী মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী॥ আল্লার প্রিয় সখা, দুলাল মা আমেনার খাদিজার স্বামী, প্রিয়তম আয়েশার আস্হাবের হাম্দম্, ওয়ালেদ ফাতেমার, বেলালের আজান, খালেদের তলোয়ার, কেয়ামতে উম্মত শাফায়ত-কারী॥ তৌহিদ-বাণী মুখে, আল-কোরআন হাতে খোদার নূর দেখি যাঁর হাসির ইশারাতে যাঁর কদমের নীচে দুলে কত জিন্নাত, যে দু’হাতে বিলালো দুনিয়ায় খোদার মোহাব্বত হো মেরাজের দুলহা আল্লার আর্শচারী॥ নয়নে যাঁর সদা খোদার রহমত ঝরে সংসার মরুবাসী পিয়াসার তরে আনিল যে কওসর সাহারা নিঙাড়ি’॥
রাগঃ
তালঃ কাহার্বা

উভয়ে : জয় পীতাম্বর শ্যাম সুন্দর মদন মনোহর কাননচারী। গোপী-চন্দন আমোদিত তনু বনমালী হরি বংশীধারী।। ধ্রু : চাঁচর চিকুরে শোভে শিখী-পাখা, বাঁকা ত্রিভঙ্গিমা চারু নয়ন-বাঁকা। সু : ও বাঁকা রূপ যেন মর্মে রহে আঁকা মনে বিরহ কালা বন-বিহারী।। সু : ভক্তি প্রেম প্রীতি তব রাঙা পায় ধ্রু : নূপুর হ’য়ে হরি, যেন বাজিয়া যায়, সু : জনমে জনমে কৃষ্ণ-কথা গায় যেন এ দেহ মন শুক-শারি।।
নাটক : ‘ধ্রুব’ (ধ্রুব ও সুনীতির গীত)
রাগঃ
তালঃ
ঘুমায়েছে ফুল পথের ধূলায় (ওগো) জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও। বনের পাখী ধীরে গাহ গান দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও।। এখনো শুকায়নি চোখে তারই জল এখনো আঁধারে হাসি ছলছল প্রভাত রবি শুকায়ো না তায় ধীরে কিরণে তাহারি নয়নে চাও।। সামলে পথিক ফেলিয়ো চরন ঝরেছে হেথায় ফুলেরও জীবন। ভুলিয়া দল না ঝরা পাতাগুলি ফুল সমাধি থাকিতে পারে হেথাও।।
রাগঃ দেশ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan