
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি এত দিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি।। ছিল পাষাণ হয়ে গভীর অভিমান সহসা, এলো সহসা আনন্দ-অশ্রুর বান। বিরহ-সুন্দর হয়ে সেই এলো দেবতা বলে যাঁরে পুজেছি বুঝেছি বুঝেছি বুঝেছি।। তোমার দেওয়া বিদায়ের মালা পুন প্রাণ পেল প্রিয় হ’য়ে শুভদৃষ্টি মিলন-মালিকা বুকে ফিরে এলো — এলো প্রিয়। যাহারে নিষ্ঠুর বলেছি নিশীথে গোপনে কেঁদেছি নয়নের বারি হাসি দিয়ে মুছেছি বুঝেছি বুঝেছি বুঝেছি।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রোখসানা

হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ চিত্তের অবসাদ দূর কর কর দূর ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।। ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো; ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।। মৃত্যু জীবনের শেষ নহে নহে — শোনাও শোনাও — অনন্ত কাল ধরি’ অনন্ত জীবন প্রবাহ বহে। দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চল ছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল; বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।।
রাগঃ শিবরঞ্জনী
তালঃ কাহার্বা

কোয়েলা কুহু কুহু ডাকে। নব মুকুলিত আমের শাখে।। যাহার দরশ লাগি’ একেলা কুটীরে জাগি, মোর সাথে পাখিও কি ডাকিছে তাহাকে।। চাঁদিনী নিভে যায় আমার চোখে, চাঁদে মনে পড়ে চাঁদের আলোকে। কুহু স্বর প্রাণে মম বাজিতেছে তার সম, চাঁদিনী নিশীথ মোর বিষাদ-মেঘে ঢাকে।।
রাগঃ খাম্বাজ
তালঃ
খোদার রহম চাহ যদি নবীজীরে ধর। নবীজীরে মুর্শিদ কর নবীর কলমা পড়।। আল্লা যে ভাই অসীম সাগর কয়জন জানে তাঁহার খবর, (যদি) এ সাগরে যাবে, নবী নামের নায়ে চড়।। নবীর সুপারিশ বিনা আল্লার দরবারে কেউ যেতে নাহি পারে, ও ভাই আল্লা যেন সুর সেই সুরে সুমধুর বাজে নবীর বীণা তারে। আল্লা নামের ঝিনুকে ভাই মুক্ত যেন নবী আল্লা নামের আসমানে ভাই নবী যেন রবি, প্রিয় মোহাম্মদের নামরে ভাই আল্লা তালার চাবি খোদা দয়া করবেন সদা নবীরে সার কর।।
রাগঃ
তালঃ
করুণা তোর জানি মাগো আসবে শুভদিন। হোক না আমার চরম ক্ষতি থাক না অভাব ঋণ।। আমায় ব্যথা দেওয়ার ছলে টানিস্ মা তোর অভয় কোলে, সন্তানে মা দুঃখ দিয়ে রয় কি উদাসীন।। (তোর) কঠোরতার চেয়ে বেশি দয়া জানি ব’লে, ভয় যত মা দেখাস্ তত লুকাই তোরই কোলে। সন্তানে ক্লেশ দিস্ যে এমন হয়ত মা তার আছে কারণ, তুই কাঁদাস্ ব’লে বল্ব কি মা হ’লাম মাতৃহীন।।
রাগঃ
তালঃ দাদ্রা

সখি আর অভিমান জানাব না বাস্ব ভালো নীরবে। যে চোখের জলে গল্ল না, (তার) মুখের কথায় কি হবে॥ অন্তর্যামী হয়ে অন্তরে মোর দিবা-নিশি রহে যে চিত-চোর, অন্তরে মোর কোন্ সে-ব্যথা বোঝে না সে, কে ক’বে॥ সখি এবার আমার প্রেম নিবেদন গোপনে, সূর্যমুখী চাহে যেমন তপনে। কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই চিরদিন অশ্রুর সায়রে ভাসে, চির জীবন জানি কাঁদিতে হবে তাহারে চেয়েছি যবে॥১ ১. শেষ পাঁচ পঙক্তির পাঠ্যন্তর : সখি এবার আমার প্রেম বিবেদন আপন মনে গোপনে, সূর্যমুখী চাহে যেমন চাওয়ার নেশা তপনে। কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই সে অশ্রু সায়রে ভাসে, হাজার জনম কাঁদিতে হইবে তাহারে চেয়েছি যবে॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan