
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন। বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন।। আবেশে ঢুলে’ ফুল-শয্যায় শুই মুখ টিপে হাসে মল্লিকা যুঁই কানে কানে গানে গানে কহে ‘চিনেছি উতল সমীরণ’।। পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু’জন প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু’জন। মৌমাছি কয়, গুন্ গুন্ গান গাই মুখোমুখি দু’জনে সেইখানে যাই শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় — ‘ব্রজের মধুবন — এই তো ব্রজের মধুবন’।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ রাহাত আরা গীতি

ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর। তোরা উলু দে রে, শঙ্খ বাজা, প্রদীপ তুলে ধর্।। (এলো মা, আমার মা) মাকে ভুলে ছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, আজ বরষ পরে মাকে ডাকার মিলল অবসর।। মা ছিল না ব’লে সবাই গেছে পায়ে দ’লে, মার খেয়েছি যত তত ডেকেছি মা ব’লে। মা এসেছে ছুটে রে তাই ভয় নাইরে আর ভয় নাই, মা অভয়া এনেছে রে দশ হাতে তাঁর বর।।
রাগঃ
তালঃ দাদ্রা

আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। বাজত বনমে মধুর মুরলী বোলাতা রাধা নাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। আজ থির যমুনা আধীর ভায়ি আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি, বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম।। ব্রিজকে কোঁয়ারি বনকে যোগিনী রোতি থী বিরহ মে, আজ লেকে গাগরি ওড়ে নীল শাড়ি চলে ফের নীর ভরণে। আজ হরিকে সাথ হরিভি আয়ে রাঙা আবিরমে গোকুল ছায়ে, বনশী বাজাওয়ে রসিয়া গারে বিভোর ব্রিজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান। দেশ হারায়েছে — হারায়নি তা’র আত্মা ও ভগবান।। তাহার ক্ষাত্রশক্তি গিয়াছে প্রেম ও ভক্তি আজও বেঁচে আছে, আজিও পরম ধৈর্য ও বিশ্বাসে — তার আশা-দীপ জ্বালিয়া রেখেছে সেই ভাগবত জ্ঞান।। দেহের জীর্ণ পিঞ্জরে তার প্রাণ কাঁদে নিরাশায়, ‘সম্ভবামি যুগে যুগে’ বাণী ভুলিতে পারে না হায়! সেই আশ্বাসে আজ নব অনুরাগে পাষাণ ভারতে বিরাট চেতনা জাগে, জেগেছে সুপ্ত-সিংহ, এসেছে দিব্য অসি-কৃপাণ।।
রাগঃ
তালঃ দাদ্রা

কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান জয় আর্যাবর্ত, জয় ভারত, জয় হিন্দুস্থান।। শিরে হিমালয় প্রহরী, পদ বন্দে সাগর যাঁর, শ্যাম বনানী কুন্তলা রানী জন্মভূমি আমার। ধূসর কভু উষর মরুতে, কখনো কোমল লতায় তরুতে, কখনো ঈশানে জলদ-মন্দ্রে বাজে-মেঘ বিষাণ।। সকল জাতি সকল ধর্ম পেয়েছে হেথায় টাই এসেছিল যারা শত্রুর রূপে, আজ সে স্বজন ভাই।। বিজয়ীর বেশে আসিল যাহারা, আজি মা’র কোলে সন্তান তারা, (তাই) মা’র কোল নিয়ে করে কাড়াকাড়ি হিন্দু মুসলমান।। জৈন পার্শী বৌদ্ধ শক্তি খ্রিস্টান বৈষ্ণব মা’র মমতায় ভুলিয়া বিরোধ এক হয়ে গেছে সব। ভুলি’ বিভিন্ন ভাষা আর বেশ গাহিছে সকলে আমার স্বদেশ শত দল মিলে’ শতদল হ’য়ে করিছে অর্ঘ্য দান।।
মার্চের সুর
তালঃ দাদ্রা

আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে' চেয়ে' আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে। ওলো রূপ-গরবী মেয়ে।। নাইতে গিয়ে নদীর জলে দেরি করিস নানান ছলে ওরে ভাবিস তোরে দেখতে কখন আসবে জোয়ার ধেয়ে।। চাদেঁর সাথে মিলিয়ে দেখিস চাঁদপানা মুখ তোর ভাবিস তুই-ই আসল শশী চাঁদ যেন চকোর ওলো চাঁদ যেন চকোর। বনের পথে আনমনে দাঁড়িয়ে থাকিস অকারণে ওরে ভাবিস তোরে দেখেই বুঝি বিহগ ওঠে গেয়ে'।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan