
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো। তার আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের গায় গো।। লাল নটের ক্ষেতে মৌমাছি ওঠে মেতে তার রূপের আঁচে পায়ের তলার মাটি ওঠে তেতে। লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো।। কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগলে দাঁড়ায় আ’ল — রাঙা বৌ-এর চোখে লাগে লাল লঙ্কার ঝাল। বৌ-এর ঘেমে ওঠে গা, লাজে সরে না পা সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো।।
রাগঃ
তালঃ

শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী মধুবন-চারী গিরিধারী ত্রিভুবন-বিহারী।। লীলা-বিলাসী গোলকবাসী রাধা তুলসী প্রেম-পিয়াসী মহা বিরাট বিষ্ণু ভূ-ভার হরণকারী।। নব-নীরদ-কান্তি-শ্যাম চির কিশোর অভিরাম রসঘন-আনন্দ-রূপ মাধব বনোয়ারী।।
রাগঃ ভৈরবী
তালঃ সাদ্রা

লহ রাজ রাজ, আনিয়াছি মালা। আনিয়াছি মালা, ভরি’ তনু-ডালা।। এনেছি ছলছল নয়ন-পাতে প্রেম-সুধা-রস মালার সাথে, অধরে অনুরাগ-রাঙা পিয়ালা।। এনেছি প্রীতির মালতী-বকুল রস টলমল রূপের মুকুল, (যেন) বৃথা না যায় শুভলগ্ন নিরালা।।
নাটক : ‘অর্জুন বিজয়’
রাগঃ
তালঃ
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর। ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর।। যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্কুড়ি দেয় মৌমাছি শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর।। ঘোম্টা ঠেলি’ কয় চামেলি গোল ক’রো না গুল্-ডাকাত, ঢুলছে নয়ন, দুলছে গলায় বেল-টগরের ছিন্ন ডোর।। গুন্গুনিয়ে মোর আঙিনায় কোন্ সতীনের গাইছ গুন্ কার মালঞ্চে ফুল ফোটায়ে হুল ফোটালে বক্ষে মোর।।
রাগঃ গারা-ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ খালিদ হোসেন

মাতল গগন-অঙ্গনে ঐ আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা।। আঁধার-অসুর-বক্ষপানে অরুণ-আলোর খড়গ হানে, মহাকালের ডম্বরূতে উঠল বেজে মা’র মহিমা।। সৃষ্টি-প্রলয় যুগল নূপুর বাজে শ্যামার যুগল পায়ে, গড়িয়ে পড়ে তারার মালা উল্কা হয়ে গগন-গায়ে। লক্ষ গ্রহের মুন্ডমালা দোলে গলে দোলে ঐ বজ্র-ভেরীর ছন্দ-তালে নাচে শ্যামা তাথৈ থৈ, অগ্নি-শিখায় ঝলকে ওঠে খড়গ-ঝরা লাল শোণিমা।।
রাগঃ মালকোষ
তালঃ রূপক

(এসো এসো) হে বিজয়ী! হে না-দেখা রূপের কুমার। তন্দ্রা-অলস এই চন্দ্রা নিশির ভাঙো ভাঙো দ্বার।। স্বপন কুমারীর খোলো গুণ্ঠন ঘুম-কিশোরীর আনো জাগরণ, দস্যুসম এসে কর লুণ্ঠন কুণ্ঠিত প্রেম-মধুনিশি গন্ধার।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan