
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ও কে সোনার চাঁদ কাঁদে রে হেরা গিরির ’পরে। শিরে তাঁহার লক্ষ কোটি চাঁদের আলো ঝরে।। কী অপরূপ জ্যোতির ধারা নীল আসমান হ’তে নামে বিপুল স্রোতে, হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরু পথে, সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে।। আগুন বরণ ফেরেশ্তা এক এসে, ‘খোদার হাবিব, জাগো জাগো’, বলে হেসে হেসে। নবুয়তের মোহর দিল বাজুতে তাঁর বেঁধে তাজিম ক’রে কদমবুসি করে কেঁদে কেঁদে, সেই নবীরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে।।
রাগঃ
তালঃ
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে, (তুমি) জান্তে আমার ললাট-লেখা, জীবন আমার কেমন হবে।। তোমারি সে নিদেশ প্রভু, যদিই গো পাপ করি কভু, নরক-ভীতি দেখাও তবু, এমন বিচার কেউ কি স’বে।। করুণাময় তুমি যদি দয়া কর দয়ার লাগি’ ভুলের তবে ‘আদমেরে’ করলে কেন স্বর্গ-ত্যাগী! ভক্তে বাঁচাও দয়া দানি’ সে ত গো তার পাওনা জানি’ পাপীরে লও বক্ষে টানি’ করুণাময় কইব তবে।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ কাওয়ালি
চির-আপনার তুমি হে হরি। তুমি ভুলো না যদি আমি রই পাশরি’।। আমি ভুলিয়া যদি কভু রহি ঘুমে তুমি ঘুম ভাঙাও মোর আঁখি চুমে, তুমি আমি এক তরীতে তরি।। আমার বাঁধন মোচন মাঝে হরি হে তোমারও মুকুতি রাজে, তুমি জীবনে আমার আছ প্রাণ ধরি’।।
রাগঃ
তালঃ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া। চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া।। প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়, প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়, বিরহী এসো ফিরিয়া।। তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন জনম গেল ঝুরিয়া।।
রাগঃ কেদারা/হাম্বির
তালঃ ত্রিতাল
শিল্পীঃ পিন্টু ভট্টাচার্য্য

কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে। সহস্র দল জীবন কমল দোলে রে যার চরণ-তলে।। কে বলে মোর মা-কে কালো, মায়ের হাসি দিনের আলো মায়ের আমার গায়ের জ্যোতি গগন পবন জলে স্থলে।। শিবের বুকে চরণ যাঁহার কেশব যাঁরে পায় না ধ্যানে, শব নিয়ে সে রয় শ্মশানে কে জানে কোন অভিমানে। সৃষ্টিরে মা রয় আবরি' সেই মা নাকি দিগম্বরী? তাঁরে অসুরে কয় ভয়ঙ্করী ভক্ত তাঁয় অভয়া বলে।।
রাগঃ ভূপালি
তালঃ দাদ্রা

মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো।।
প্রেম -দীপ শিখা অন্তরে যদি জ্বলে
কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে
পূজিবে না যদি সুন্দরে রূপ -অঞ্জলি কেন বহো।।
ফুটিলে কুসুম -কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।
যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে
রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে
প্রাণ কাঁদে যার লাগি, তারে কেন বিরহ দহনে দহো।।
রাগঃ
তালঃ দাদরা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan