
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বুল্বুলি নীরব নার্গিস–বনে। ঝরা বন–গোলাপের বিলাপ শোনে।। শিরাজের নওরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, তরুণ ইরান–কবি কাঁদে নিরজনে।। উদাসীন আকাশ থির হ’য়ে আছে, জল–ভরা মেঘ ল’য়ে বুকের কাছে। সাকির শরাবের পিয়ালার ‘পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন–আননে।।
রাগঃ নৌরোচ্কা
তালঃ ত্রিতাল
শিল্পীঃ ইন্দ্রানী সেন

বহে শোকের পাথার আজি সাহারায়। নবীজী নাই-উঠ্ল মাতম মদিনায়।। আঁখি-প্রদীপ এই ধরনীর গেল নিভে ঘির্ল তিমির, দীনের রবি মোদের নবী চায় বিদায়। সইল না রে বেহেশ্তী দান দুনিয়ায়।। না পূরিতে সাধ-আশা না মিটিতে তৌহিদ-পিপাসা, যায় চ’লে দীনের শাহানশাহ্ — হায় রে হায়, সেই শোকেরি তুফান বহে ‘লু’ হাওয়ায়।। বেড়েছে আজ দ্বিগুণ পানি দজ্লা ফোরাত নদীতে, তূর ও হেরা পাহাড় ফেটে অশ্রু-নিঝর ব’য়ে যায়। ধরার জ্যোতি হরণ ক’রে উজল হ’ল ফের বেহেশত্ কাঁদে পশু-পাখি ও তরুলতায়, সেই কাঁদনের স্মৃতি দোলে দরিয়ায়।।
রাগঃ
তালঃ বৈতালিক
১.

২.

আমার দেওয়া ব্যথা ভোলো। আজ যে যাবার সময় হলো।। নিব্বে যখন আমার বাতি আসবে তোমার নূতন সাথি, আমার কথা তা'রে বলো।। ব্যথা দেওয়ার কী যে ব্যথা জানি আমি, জানে দেবতা। জানিলে না কী অভিমান করেছে হায় আমায় পাষাণ, দাও যেতে দাও, দুয়ার খোলো।।
রাগঃ জৌনপুরী-টোড়ি
তালঃ একতাল

নাচে নটরাজ, মহাকাল। অম্বর ছাপিয়া পড়ে লুটাইয়া আলো-ছায়ার বাঘ-ছাল।। কালো সিন্ধু জলে তাথৈ তাথৈ রব শুনি সেই নৃত্যের নাচে মহাভৈরব বিষাণ মন্দ্রে বাজে মাভৈঃ মাভৈঃ রব প্রাণ পেয়ে জেগে ওঠে মৃত কঙ্কাল।। গঙ্গা তরঙ্গে অপরূপ রঙ্গে ছন্দ জাগে সেই নৃত্য-বিভঙ্গে জোছনা আশিস-ধারা ঝরে চরাচরে ছাপিয়া ললাট শশী ভাল।।
রাগঃ শঙ্করাভরণ
তালঃ ত্রিতাল

ঐ লুকায় রবি লাজে হেরি মম প্রিয়ার। ঐ এলো রূপের রবি তোর আঁধার থাকে কি আর।। মোর অকলঙ্ক শশী খোলে ঘোম্টা যবে মুখের, হেরি, দুলে রবি শশী কানে দুল্ হয়ে যেন তার।। যবে অধীর মাতাল হিয়া, রয় পর্দানশীন্ প্রিয়া, মদে বেহুঁশ হয়ে দরবেশ যবে জল্সা হল গুলজার।। মোর শরম ভরম সবি হায় দিলাম শারাব লাগি’ হেরি নয়ন-জলে ভেসে এ সুরা শোণিত হিয়ার।। বয় যাহার অশ্রু-চোখে ঐ বাদল-রাতের ধারা, বয় বর্ষা সম তাহার নীল অঞ্চলে ফুল-বাহার।। মালা গাঁথিস্নে তুই হাফিজ ঐ শুষ্ক উপদেশের, ফেলে অপরাধের কাঁটা তুই গাঁথ্ মালা ফুল-হিয়ার।।
রাগঃ খাম্বাজ–পিলু
তালঃ পোস্তা
হোরির রঙ লাগে আজি গোপিনীর তনু মনে। অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥ ফাগের লালী আনিল কে, কাজল-কালো চোখে কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥ অশোক রঙন ফুলের আভা জাগে ডালিম-ফুলী গালে, নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে। তাম্বুলীরাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফোটে, (তার) প্রাণের খুশির রং লেগেছে রাঙা বসনে॥
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan