
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।। খাই দাই আর আরামে ঘুমাই পাগলের যেন ব্যথা-বোধ নাই ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ। অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।। কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদেরে চরণে দাবিয়া তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।
রাগঃ কেদারা
তালঃ একতাল

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত। মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ ॥ বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু। এই ধরণীর ধন-সম্ভার - সকলেরি তাহে সম অধিকার; তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥ প্রভু তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর, প্রভু আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত ॥ তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা, বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥
রাগঃ
তালঃ দাদ্রা

বাঁশি কে বাজায় বনে আমি চিনি আমি চিনি, কলসে কাঁকন চুড়ি তাল দিয়ে কয় গো রিনিঝিনি। আমি চিনি আমি চিনি।। বুঝি গো বন পাপিয়া তারেই দেখে ‘চোখ গেল, চোখ গেল’ বলে উঠে ডেকে। ও বাঁশি বাজলে ‘জলে যাসনে’, (ও বৌ যাস্নে) বলে ‘ননদিনী’ ‘ননদিনী’।আমি চিনি আমি চিনি।। মোর সেই বাঁশুরিয়ায় চেনে পাড়ার পড়শিরা চেনে তায় যায় যমুনায় গো যত প্রেমের গরবীরা। সে যে মোর ঘর জ্বালানো পর ভুলানো আমার কালো বরণ গো, তমালের ডাল দুলানো। মন কয় আমায় নিয়ে গো সেই ত খেলে ছিনিমিনি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ও মা বক্ষে ধরেন শিব যে চরণ শরণ নিলাম সেই চরণে জীবন আমার ধন্য হলো ভয় নাই মা আর মরণে।। যা ছিল মা মোর ত্রিলোকে তোকে দিলাম, দিলাম তোকে আমার ব’লে রইল শুধু তোর চরণের ধ্যান, এ মনে।। তোর কেশ নাকি মা মুক্ত হলো ছুঁয়ে তোর ওই রাঙা চরণ মুক্তকেশী, মুক্ত হবো ওই চরণে নিয়ে শরণ। তোর চরণ-চিহ্ন বক্ষে এঁকে বিশ্বজনে বলবো ডেকে — মা ‘দেখে যা কোন্ রত্ন রাজে আমার হৃদয়-সিংহাসনে’।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা
১.

২.

এই যুগল মিলন দেখ্ব ব’লে ছিলাম আশায় ব’সে। আমি নিত্যানন্দ হলাম, পিয়ে, মধুর ব্রজ-রসে।। রাই বিষ্ণুপ্রিয়া আর কানাই গৌর হের নদীয়ায় যুগল রূপ সুমধুর, তোরা দেখে যা দেখে যা মধুর মধুর। মধুর রাই আর মধুর কানাইরে দেখে যা দেখে যা মধুর মধুর।।
নাটক : ‘বিষ্ণুপ্রিয়া’ (নিত্যানন্দের গান)
রাগঃ
তালঃ
মধুর নূপুর রুমুঝুমু বাজে। কে এলে মনোহর নটবর-সাজে।। নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে মাধবী রাতের চাঁদ এলে কি লুকায়ে, 'পিয়া পিয়া' ব'লে পাখি ডাকে বন-মাঝে।।
রাগঃ শঙ্করা
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan