
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

দ্বৈত : ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে স্ত্রী : মধু মঞ্জির বোলে মণি কুন্তল দোলে পুরুষ : চন্দন লেখা শোভে চারুভালে॥ স্ত্রী : রস যমুনায় জাগে ঢেউ উতরোল পুরুষ : ব্রজগোপিকার প্রাণে লাগে তারি হিল্লোল দ্বৈত : রাস পূর্ণিমা রাতে শিখী নাচে সাথে সাথে ফুল দোলে কুঞ্জেরই বকুল ডালে॥ স্ত্রী : নাচে নন্দ দুলাল বাজে মোহন বেণূ পুরুষ : অঙ্গের লাবনিতে আলো করে অবনিতে দ্বৈত : হাসিতে ঝরায় ফুল পরাগ রেণু। স্ত্রী : রাঙা পায়ে রুমুঝুমু বাজে মধুর পুরুষ : জীবন মরণ তার যুগল নূপুর দ্বৈত : মুগ্ধ তারকা শশী রাতের দেউলে বসি আরতি প্রদীপ শিখা নিত্য জ্বালে॥
রাগঃ
তালঃ কাহার্বা

মুখের কথায় নাই জানালে, জানিও গানের ভাষায়। এসেছিলে মোর কাছে হে পথিক, কিসের আশায়।। তোমার মনের কামনারে রাখলে আড়ালে অন্ধকারে, আপনি তুমি করলে হেলা আপন ভালোবাসায়।। সাধ ছিল যে হাত দিয়ে গো পরিয়ে দেবে হার, দ্বিধা ভরে সেই হাতে হায় করলে নমস্কার। নিশুত রাতে ব’লো সুরে কেন থাক দূরে দূরে, কেন এমন গোপন কর বুক-ভরা পিপাসায়।।
রাগঃ
তালঃ
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান — জপে তোমারি নাম। তারায় গাঁথা তস্বি ল’য়ে নিশীতে আসমান — জপে তোমারি নাম।। ফুলের বনে নিতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া, হাতে ল’য়ে ফুলকুঁড়ির তস্বি ফুলের বাগান — জপে তোমারি নাম।। সাঁঝ সকালে কোকিল পাপিয়া মধুর তব নাম ফেরে গাহিয়া, ছল ছল সুরে ঝর্নার ধারা নদীর কলতান — জপে তোমারি নাম।। বৃষ্টি ধারার তস্বি ল’য়ে তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে, সাগর-কল্লোল, সমীর-হিল্লোল বাদল ঝড়-তুফান — জপে তোমারি নাম।।
রাগঃ
তালঃ

ওর নিশীথ-সমাধি ভাঙিও না। মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে — সে আর জাগিবে না, তারে ডাকিও না।। তাপসিনী-সম তোমারি ধ্যানে সে চেয়েছিল তব পথের পানে, জীবনে যাহার মুছিলে না আঁখি ধার আজি তাহার পাশে কাঁদিও না।। মরণের কোলে সে গভীর শান্তিতে পড়েছে ঘুমায়ে, তোমারি তরে গাঁথা শুকানো মালিকা বক্ষে জড়ায়ে যে মরিয়া জুড়ায়েছে, ঘুমাইতে দাও তারে জাগিও না।।
রাগঃ দরবারী কানাড়া
তালঃ ত্রিতাল

ভবানী শিবানী দশপ্রহরণধারিনী দুখ-পাপ-তাপ হারিণী ভবানী।। কলুষ-রিপু-দানব-জয়ী জগৎ-মাতা করুণাময়ী জয় পরমাশক্তি মাতা ত্রিলোকধারিণী।।
নাটিকাঃ ‘শ্রীমন্ত’
রাগঃ ভৈরবী
তালঃ ঝাঁপতাল

যারে আঘাত দিয়ে ফিরায়েছ তুমি কেন ডাক তারে বারে বারে। যে ফুল হেলায় দলিয়াছ পায়, আজো রেখেছ অনাদরে কেন পেতে চাওয়া তারে।। প্রথম প্রণয় জেগেছিল যবে চাঁদ উঠেছিল মোর হৃদি-নভে, শুধু দুটি কথা কহিতে তোমারে ভাসিনু আঁখি-ধরে।। পরাজিত হল তব ভালোবাসা মোর ভালোবাসা-কাছে, দলিত যে ফুল পথের ধূলায় সে-ফুল আজো কি আছে। ভাসিয়াছি আমি নয়নের জলে বহিবে সে ধারা তব হিয়া-তলে যে জন আমায় বাসিয়াছে ভাল তারে বাঁধিব প্রেম-ডোরে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan