
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আঁখি ঘুম-ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়। বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে কারে চায়।। আমি কারো লাগি একা নিশি জাগি বিরহ-ব্যথায় কোথায় কাহার বুকে বঁধু ঘুমায় কাঁদি চাতকিনী মরে তৃষায় কুসুম-গন্ধ আজি যেন বিষ-মাখা হায়।। কেন এ ব্যথা এ আকুলতা পরের লাগি এ পরান পুড়ে? মরুভূমিতে বারি কি ঝুরে আমি যেন ম’রে তোরি রূপ ধ’রে আসি সে যাহারে চায়।।
রাগঃ ভৈরবী
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

দ্বৈত : আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।। স্ত্রী : সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে পুরুষ : ব্রজের কিশোর যাবে ফিরে দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।। দ্বৈত : দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে। স্ত্রী : বৃষ্টি ধারায় টাপুর টুপুর পুরুষ : শুনব তাহার পায়ের নূপুর দ্বৈত : বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

কত কথা ছিল বলিবার, বলা হ’ল না। বুকে পাষাণ সম রহিল তারি বেদনা।। মনে রহিল মনের আশা মিটিল না প্রাণের পিপাসা, বুকে শুকালো বুকের ভাষা — মুখে এলো না।। এত চোখের জল, এত গান এত আদর সোহাগ অভিমান, কখন সে হ’ল অবসান — বোঝা গেল না।। ঝরিল কুসুম যদি হায়! কেন স্মৃতির কাঁটাও নাহি যায়, বুঝিল না কেহ কাহারো মন বিধির ছলনা।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।। মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। নাচে ময়ুর নাচে কুরঙ্গ কাজরি গাহে বন বিহঙ্গ যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।
রাগঃ
তালঃ ধামার

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।। ঐ কলমা জপে যে ঘুমের আগে ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে, দুখের সংসার যার সুখময় হয়, তা’র — তার মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি।। হরদম জপে মনে কলমা যে জন খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ আল্লার রাহে তার রহে মতি। সদা আল্লার রাহে তার রহে মতি।। এসমে আজম হতে কদর ইহার পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে আল্লার আরশে হয় আখেরে গতি। তার আল্লার আরশে হয় আখেরে গতি।
রাগঃ
তালঃ কাহার্বা

ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়্লে আকাশ-পথে। মাগো, তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে।। ললাট-ভরা জয়ের টীকা অঙ্গে নাচে অগ্নি-শিখা, রক্তে জ্বলে বহ্নি-লিখা, মা! ঐ বাজে তোর বিজয়-ভেরি, নাই দেরি আর নাই মা দেরি, মুক্ত তোমার হ’তে।। আনো তোমার বরণ-ডালা, আনো তোমার শঙ্খ, নারী! ঐ দ্বারে মা’র মুক্তি-সেনা, বিজয়-বাজা উঠ্ছে তারি। ওরে ভীরু! ওরে মরা! মরার ভয়ে যাস্নি তোরা; তোদেরও আজ ডাক্ছি মোরা – ভাই! ঐ খোলে রে মুক্তি-তোরণ, আজ একাকার জীবন-মরণ মুক্ত এ ভারতে।।
বিজয় গান
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan