
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জয় কৃষ্ণ-ভিখারিনী তুলসী হরি-শিব-বিহারিণী তুলসী। জয় কল্পতরু সমা বিষ্ণুর মনোরমা কলির কলুষ-বারিণী তুলসী।। অভিষ্ট-দায়িণী তুমি বসুধায় শ্রেষ্ঠ পুষ্প তুমি দেব-পূজায়, তপে ও জপে তুমি মন্ত্র-শক্তি রূপা ভক্তি-প্রেম সঞ্চারিণী তুলসী।। তীর্থসমূহ মাগো তোমার কাছে আত্মশুদ্ধি তরে শরণ যাচে, সকল কর্ম হয় নিষ্ফল ত্রিলোকে তোমার প্রসাদ বিনা তারিণী তুলসী।। শুদ্ধ সত্ত্বা রূপা তপস্যা মগ্না বিরাজ দীনা বেশে মন্দির-লগ্না, হে হরি-বল্লভে, তব দীন পল্লবে অনন্ত নারায়ণ-ধারিণী তুলসী।।
‘শ্রীতুলসী-বন্দনা’
রাগঃ
তালঃ
মদালস ময়ূর-বীণা কার বাজে। অরুণ-বিভাসিত অম্বর মাঝে।। কোন্ মহামৌনীর ধ্যান হ’ল ভঙ্গ? নেচে’ ফেরে অশান্ত মায়া-কুরঙ্গ, তপোবনে রঙ্গে অনঙ্গ বিরাজে।। নিদ্রিত রুদ্রের ললাট-বহ্নি, পাশে তা’র নেচে ফেরে বনবালা তন্বী। বিজড়িত জটাজুটে খেলে শিশু শশী দেয় মালা-চন্দন ভীরু উর্বশী, শঙ্কর সাজিল রে নটরাজ-সাজে।।
রাগঃ সৌরাষ্ট্র ভৈরব
তালঃ ত্রিতাল
চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী। ইসকী দুনিয়া রং বেরংগী।। গোরে, কালে আওবে, যাওবে আপনি আপনি ছাব দেখলাবে, ই ড্যগর মেঁ সব সংসার — ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।। কিতনে আওবে রাজাবাবু কিতনে হামসে বেকারি, কিতনে আপনে গুলকে বন্দে কিতনে প্রেম-পূজারী। কোই কিসিকো রাব লাগায়ে কোই য়া কর খুদ খো যায়ে সিধা রাস্তা ফির হাজার ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।।
রাগঃ
তালঃ কাহার্বা

এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি। হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি।। আজ ফিরদৌসের হুর-পরীরা আলোতে রাঙে চাঁদ সেতারার প্রদীপ ভাসায় আস্মানি গাঙে, ফেরেশ্তা সব হয়েছে আজ মোদের সাথি।। আজ জ্বাল্রে বাতি প্রিয়জনের আঁধার গোরে আজ বরষ পরে লুকিয়ে তারা এসেছে ঘরে, রাখ্ তাদের তরে অশ্রু-ভেজা হৃদয় পাতি।।
রাগঃ
তালঃ কাহার্বা

চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম। জানে আমায় চেনে আমায় মুসলিম আমার নাম।। অন্ধকারে আজান দিয়ে ভাঙনু ঘুমঘোর, আলোর অভিযান এনেছি রাত করেছি ভোর; এক সমান করেছি ভেঙে উচ্চ নীচ তামাম।। চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত, মন্থন করেছে সাগর, আমার সিন্ধু রথ; বয়েছি আফ্রিকা ইউরোপ আমারই তাঞ্জাম।। পাক মুলুকে বসিয়েছি খোদার মসজিদ, জগৎ সাক্ষী পাপীদেরকে পিইয়েছি তৌহীদ্; বিরান বনে রচেছি রে হাজার নগর গ্রাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

নাহি কেহ আমার ব্যথার সাথী, জ্বলি পিল্সুজে একা মোমের বাতি। পতঙ্গ সুখি, পুড়ে এক নিমেষে – পুড়িয়া মরি আমি সারা রাতি।। আসে যে সুখের দিনে বন্ধু রূপে, অসময়ে যায় স’রে চুপে চুপে। উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি’ – কাঁদি একাকী কণ্টক-শয্যা পাতি’।। কেহ কারো নয় তবু প্রাণ কাঁদে চকোর চাহে যেন সুদূর চাঁদে, শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি’।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan