
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কানন গিরি সিন্ধু–পার ফির্নু পথিক দেশ–বিদেশ। ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ।। তীর্থ–পথিক এই পথের ফিরিয়া এলো না কেউ, আজ এ পথে যাত্রা যার, কা’ল নাহি তার চিহ্ন লেশ।। রাত্রি দিবার রঙমহল চিত্রিত এ চন্দ্রতাপ দু’দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ–আবেশ।। ভোগ–বিলাসী ‘জমশেদের জল্সা ছিল এই সে দেশ, আজ শ্মশান, ছিল যেথায় “বাহ্রামের” আরাম আয়েশ।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

মাতল গগন-অঙ্গনে ঐ আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা।। আঁধার-অসুর-বক্ষপানে অরুণ-আলোর খড়গ হানে, মহাকালের ডম্বরূতে উঠল বেজে মা’র মহিমা।। সৃষ্টি-প্রলয় যুগল নূপুর বাজে শ্যামার যুগল পায়ে, গড়িয়ে পড়ে তারার মালা উল্কা হয়ে গগন-গায়ে। লক্ষ গ্রহের মুন্ডমালা দোলে গলে দোলে ঐ বজ্র-ভেরীর ছন্দ-তালে নাচে শ্যামা তাথৈ থৈ, অগ্নি-শিখায় ঝলকে ওঠে খড়গ-ঝরা লাল শোণিমা।।
রাগঃ মালকোষ
তালঃ রূপক

রঘুকুলপতি রামচন্দ্র আওধকে অধিকারী। সুর-নর-জন পূজে চরণ, মুনি-জন ভয়হারী।। ঝলকে অরুণ বদন-কমল, নীল-পদ্ম নয়ন যুগল দশরথ-সুত সীতাপতি তপবন বনচারী।। সত্য ধর্ম পালক-প্রভু, রাজমুকট-ত্যাগী রত্নাকর শাসক অরু, অনুজকে অনুরাগী। শিলা সতী অহল্যা ত্রাতা, জগৎ-পূজ্য, জগৎ-পাতা। লঙ্কা-পতি মোক্ষদাতা অসুর-নিধনকারী।।
রাগঃ মিশ্র
তালঃ একতাল (ত্রিমাত্রিক) / দাদ্রা

নাচন লাগে ঐ তরুলতায় পাতায় ফুলে। ফুল-সৌখিন দখিন হাওয়া নাচে দু’লে দু’লে।। নাচে অথির-মতি রঙিন-পাখা প্রজাপতি, বন দুলায়ে মন ভুলায়ে, ঝিল্লি-নূপুর বাজায়ে নাচে বনে নিশীথিনী এলোচুলে।। মৃণাল-তনু কমল নাচে এলোখোঁপায় নীল জলে, ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে নির্ঝর পাষাণ-তলে। বাদ্ল হাওয়ায় তাল্বনা ঐ বাজায় চটুল্ দাদ্রা তাল, নদীর ঢেউ-এ মৃদঙ বাজে, পান্সি নাচে টাল্মাটাল্। নেচে চেনে গ্রহতারা দিশাহারা নটরাজের নাট-দেউলে।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ ফের্তা

দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি বুকে মোর আসিলি হেথায়। হায় আনন্দের দূত যে তুই, তবু তোর চোখে কেন জল কি ব্যথায়।। কোথা দিই ঠাঁই তোরে ওরে ভীরু পাখি, বেদনাময় আমার ও প্রাণ, এ মরুতে নাই তরু, নাই তোর তৃষার তরে জল যে হেথায়।। নিকুঞ্জে কার গাইতে গেলি গান, বিঁধিল বুক কণ্টকে; হায় পুড়িয়া বৈশাখে এলি ভিজিতে অশ্রুর বরষায়।।
রাগঃ বেহাগ-হাম্বীর মিশ্র
তালঃ চাঁচর

জয় উমানাথ শিব মহেশ্বর চির-ভোরা আশুতোষ স্বয়ম্ভু শঙ্কর।। তুমি ভগবান জীব-কল্যাণ লাগি শ্মশানে রহ শিবলোক তেয়াগি, বিশ্বেশ্বর হয়ে তুমি বৈরাগী হে মহাভিক্ষু দিগম্বর।। স্বর্গের দেবতারে অমৃত দিয়া তুমি নাচো আনন্দে গরল পিয়া, ধুতুরার ফুল শিঙ্গা ডমরু নিয়া — ভষ্ম মাখিয়া রহ গঙ্গাধর।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan