
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

(তোমায়) যেমন ক’রে ডেকেছিল আরব মরুভূমি। ওগো আমার নবী প্রিয় আল্ আরবি — তেমনি ক’রে ডাকি যদি আস্বে না কি তুমি।। যেমন কেঁদে’ দজলা ফোরাত নদী ডেকেছিল নিরবধি, হে মোর মরুচারী নবুয়তধারী! তেমনি ক’রে কাঁদি যদি আস্বে না কি তুমি।। (যেমন) মদিনা আর হেরা পাহাড় জেগেছিল আশায় তোমার, হে হজরত মম, হে মোর প্রিয়তম! তেমনি ক’রে জাগি যদি আস্বে না কি তুমি।। মজলুমেরা কাবা ঘরে কেঁদেছিল যেমন ক’রে, হে আমিনা-লালা, হে মোর কম্লিওয়ালা! তেমনি ক’রে চাহি যদি আস্বে না কি তুমি।।
রাগঃ
তালঃ
গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা বনমালী এসো দুলায়ে বনমালা॥ তব পথে বকুল ঝরিছে উতল বায়ে দলিয়া যাবে বলে অকরুণ রাঙা পায়ে রচেছি আসন তরুণ তমাল ছায়ে পলাশ শিমুলে রাঙা প্রদীপ জ্বালা॥ ময়ূরে নাচাও তুমি তোমারি নূপুর তালে বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম ডালে তোম বিনা বনমালী বিফল এ ফুল দোল বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা॥
রাগঃ মালগুঞ্জ
তালঃ ত্রিতাল

তোরা বলিস্ লো সখি, মাধবে মথুরায় কেমনে রাধার কাঁদিয়া বরষ যায়॥ খর-বৈশাখে কি দাহন থাকে বিরহিণী একা জানে ঘৃত-চন্দন পদ্ম পাতায় দারুণ দহন-জ্বালা না জুড়ায় ‘ফটিক জলে’র সাথে আমি কাঁদি চাহিয়া গগন-পানে। জ্বালা না জুড়ায় গো — হরি-চন্দন বিনা ঘৃত-চন্দনে জ্বালা না জুড়ায় গো শ্যাম-শ্রীমুখ-পদ্ম বিনা পদ্ম পাতায় জ্বালা না জুড়ায়॥ বরষায় অবিরল ঝর ঝর ঝরে জল জুড়াইল জগতের নারী রাধার গলার মালা হইল বিজলি-জ্বালা তৃষ্ণা মিটিল না তা’রি! সখি রে, তৃষ্ণা মিটিল না তা’রি। প্রবাসে না যায় পতি সব নারী ভাগ্যবতী বন্ধু রে বাহুডোরে বাঁধে ললাটে কাঁকন হানি’ একা রাধা অভাগিনী প্রদীপ নিভায়ে ঘরে কাঁদে। জ্বালা তা’র জুড়ালো না জলে গো শাওনের জলে তা’র মনের আগুন দ্বিগুণ জ্বলে গো কৃষ্ণ-মেঘ গেছে চ’লে, অকরুণ অশনি হানিয়া হিয়ায় (সখি)॥ আশ্বিনে পরবাসী প্রিয় এলো ঘরে গো মিটিল বধূর মন-সাধ (সখি রে) রাধার চোখের জলে মলিন হইয়া যায় কোজাগরী চাঁদ (মলিন হইয়া যায় গো)। আগুন জ্বালালে শীত যায় নাকি রাধার কি হ’ল হায় বুক ভরা তার জ্বলিছে আগুন তবু শীত নাহি যায়। যায় না, যায় না আগুন জ্বলে — বুকের আগুন জলে, তবু শীত যায় না, যায় না, শীত যদি বা যায় নিশীথ না, যায় গো যায় না, যায় না, রাধার যে কি হ’ল হায়॥ কলিয়া কৃষ্ণ-ছূড়া, ছড়ায়ে ফাগের গুঁড়া আসিল বসন্ত রাধা-অনুরাগে রেঙে কে ফাগ খেলিবে গো, নাই ব্রজ-কিশোর দুরন্ত। মাধবী-কুঞ্জে কুহু কুহরিছে মুহুমুহু ফুল-দোলনায় সবে দোলে, এ মধু মাধবী রাতে রাধার মাধব নাই দুলিবে রাধা কার কোলে সখি রে — রাধা দোলে কার কোলে গো শ্যাম-বল্লভ বিনা রাধা দোলে কার কোলে গো, বল্ সখি, দোলে কার কোলে। ফুল-দোলে দোলে সবে পিয়াল-শাখে রাধার প্রিয়া নাই, বাহু দু’টি দিয়া বাঁধিবে কাহাকে, ঝরা-ফুল-সাথে রাধা ধূলাতে লুটায়॥
রাগঃ
তালঃ ফের্তা

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে। নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে॥ মনে প’ড়ে যায় সহসা কখন জল ভরা দু’টি ডাগর নয়ন, পিঠ-ভরা চুল সেই চাঁপা ফুল ফেলে ছু’টে যাওয়া লাজে॥ হারানো সে-দিন পাব না গো আর ফিরে, দেখিতে পাব না আর সেই কিশোরীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটীরে (সে) আজও পথ চাহে সাঁঝে।
রাগঃ
তালঃ দাদ্রা
বাদ্লা-কালো স্নিগ্ধা আমার কান্তা এলো রিম্ঝিমিয়ে বৃষ্টিতে তার বাজ্লো নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে। ভিজ্লো কুঁড়ির বক্ষ-পরাগ হিম্-শিশিরের আমেজ পেয়ে হর্দম! হর্দম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে! ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় বইছে হাওয়া, এই তো রে ভাই ওক্ত খুশির, দ্রাক্ষারসে দিল্কে নাওয়া। কুঞ্জে জরিন ফারসি ফরাস্ বিছিয়েছে আজ ফুলবালারা, আজ চাই-ই চাই লাল-শিরাজি স্বচ্ছ-সরস খোর্মা-পারা! খাম্খা তুমি মরছ কাজী শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে, মুক্তি পাবে হারামখোরের আল-কিমিয়ার পাত্র চেটে!
রাগঃ
তালঃ কাহার্বা

আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এলো ঈদ্ (যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ।। শোন্ রে গাফিল, কি ব’লে তকবীর ঈদ্গাহে, (তোর) আমানতের হিস্সা সাদকা দে খোদার রাহে নে সাদকা দিয়ে বেহেশ্তে যাবার রসিদ।। ঈদের চাঁদের তশ্তরীতে জান্নাত হ’তে আনন্দেরি শিরনি এলো আসমানি পথে, সেই শিরনি নিয়ে নূতন আশায় জাগবে না উম্মিদ।। (তোর) পিরাহানের আতর গোলাব লাগুক রে মনে, (আজ) প্রেমের দাওত্ দে দুনিয়ার সকল জনে, দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan