
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মধুকর মঞ্জির বাজে বাজে গুন্ গুন্ মঞ্জুল গুঞ্জরণে। মৃদুল দোদুল নৃত্যে বন শবরী মাতে কুঞ্জবনে।। বাজাইছে সমীর দখিনা পল্লবে মর্মর বীণা, বনভুমি ধ্যান–আসীনা সাজিল রাঙা কিশলয়–বসনে।। ধূলি ধূসর প্রান্তর পরেছিল গৈরিক সন্ন্যাস–সাজ নব–দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ। লতিকা–বিতানে ওঠে ডাকি’ মুহু মুহু ঘুমহারা পাখি নব নীল অঞ্জন মাখি’ উদাসী আকাশ হাসে চাঁদের সনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

রে অবোধ! শূন্য শুধু শূন্য ধূলো মাটির ধরা। শূন্য ঐ অসীম আকাশ রংবেরং-এর খিলান-করা।। হাওয়াতে শূন্য নিমেষ নিমেষে যার হ’য়ে শেষ। এসেছি পথিক এ পর-দেশ জীবন-মৃত্যু ভরা।। হুরী আর গানের প্রিয়া, সাথে তার শারাব নিয়া চল ঐ সবুজ-বিথার ঝর্না-কিনার গোলাব-ঝরা।। এর অধিক সুখের বিলাস স্বরগে করিসনে আশ সে স্বরগ নাই রে কোথাও এমন উধাও দুখ্-পসরা।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা

ও, কূল-ভাঙ্গা নদী রে, আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে।। যে লোনা জলের সিন্ধুতে নদী, নিতি তব আনাগোনা মোর চোখের জল লাগবে না ভাই তার চেয়ে বেশি লোনা। আমায় কাঁদাতে দেখে আসবিনে তুই রে, উজান বেয়ে ফিরে' নদী, উজান বেয়ে ফিরে'।। আমার মন বোঝে না, নদী — তাই বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি। তোরই অতল তলে ডুবিতে চাই রে, তুই ঠেলে দিস তীরে (ওরে)।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌস আরা

বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু অম্বর মাঝে।। বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায় হানে তীর বৃষ্টি অবিরল ধারায় শুনি’ রথ-চক্রের ধ্বনি অশনির রোলে সিন্ধু তরঙ্গে মঞ্জির বাজে।। ভীত বন-উপবন লুটায়ে লুটায়ে প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ে। তার অশান্ত গতিবেগ শুনি’ পুব হাওয়াতে চলে মেঘ-কুঞ্জর-সেনা তারি সাথে তূণীর কেতকীর জল-ধনু হাতে চঞ্চল দুরন্ত গগনে বিরাজে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ কোরাস

ওরে ডেকে দে, দে লো মহুয়া বনে ফুল ফোটাতো বাজিয়ে বাঁশি কে। বনের হরিণ নাচাতো, পাখিকে গান গাওয়াতো ঢেউ ওঠাতো ঝর্ণা জলে পাহাড়তলিতে।। তার গানের কথা জানিয়ে দিত ফুলের মধুকে তার সুরের নেশা করতো ব্যাকুল মনের বঁধুকে, বুকের মাঝে বাজতো নূপুর চপল হাসিতে।। আঁধার রাতে ফোটাত সে হলুদ গাঁদার ফুল, সে বন কাঁদাতো মন কাঁদাতো, কাজ করাতো ভুল। আর সে বাঁশি শুনি না, ধোঁয়ার ছলে কাঁদি না, রাঙা শাড়ি পরি না, নোটন খোঁপা বাঁধি না — আমি রইতে নারি না হেরে সেই বন উদাসী কে গো।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি! আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি।। কেহ বলে তুমি চিরদিন দূরে রহ কেহ বলে, আছে অন্তরে অহরহ, যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি।। অন্ধ দেখে না চন্দ্র-সূর্য তবু জানে আলো আছে, (আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি, নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি, (আমি) অঞ্জলি ভরি’ অমৃত চাই, পাত্রে নাহিক মতি।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan