
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

অসুর-বাড়ির ফেরত এ মা শ্বশুর-বাড়ির ফেরত নয়। দশভুজার করিস পূজা ভুলরূপে সব জগতময়।। নয় গোরী নয় এ উমা মেনকা যার খেতো চুমা রুদ্রাণী এ, এযে ভূমা এক সাথে এ ভয়-অভয়।। অসুর দানব করল শাসন এইরূপে মা বারে বারে, রাবণ-বধের বর দিল মা এইরূপে রাম-অবতারে। দেব-সেনানী পুত্রে লয়ে মা এই বেশে যান দিগ্বিজয়ে সেই রূপে মা’র কর্রে পূজা ভারতে ফের আসবে জয়।।
রাগঃ ভৈরবী
তালঃ একতাল

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।। ঐ কলমা জপে যে ঘুমের আগে ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে, দুখের সংসার যার সুখময় হয়, তা’র — তার মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি।। হরদম জপে মনে কলমা যে জন খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ আল্লার রাহে তার রহে মতি। সদা আল্লার রাহে তার রহে মতি।। এসমে আজম হতে কদর ইহার পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে আল্লার আরশে হয় আখেরে গতি। তার আল্লার আরশে হয় আখেরে গতি।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে।। হে বিরহী তব আতাস পাণ্ডু করেছে তোমার আকাশ বিজনে তোমারে করিয়াছি ধ্যান শুধা যে ফিরিনি জনে জনে।। সকলে যখন ঘুমায়ে পড়েছে আধ রাতে স্মৃতি মঞ্জুষা খুলিয়া দেখেছি নিরালাতে। যদি তব ছবি ম্লান হয়ে যায় অশ্রু সলিলে ধুয়ে রাখি তায় দেবতা তোমারে মৌন পূজায় নীরবে ধেয়াই নিরজনে।।
রাগঃ
তালঃ দাদ্রা

রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্ নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে।। কদম্ব-কলি শিহরে আবেশে বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে।। ধরিল রূপ অরূপ শ্রী হরি ধরণী হলো নবীনা কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে।। আবার মল্লিকা-মালতী ফোটে বিরহ-যমুনা উথলি’ ওঠে রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

জাগো অমৃত-পিয়াসি চিত আত্মা অনিরুদ্ধ কল্যাণ প্রবুদ্ধ। জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম আলোক-স্নান-শুদ্ধ।। সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো পুণ্য প্রাণ-দীপ-শিখা স্বর্গ পানে তোলো। বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ।। ফুলের সম আলোর সম ফুটিয়া ওঠ হৃদয় মম রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো মায়া-বিমুগ্ধ।।
রাগঃ হেমকল্যাণ
তালঃ ঝাঁপতাল/সাদ্রা

শেষ হ’ল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা। ওগো মরণ, অর্ঘ্য লহ সেই কুসুমের ডালা।। কাটলো কীটে ঝরলো যে-ফুল শুকালো যে আশার মুকুল, তাই দিয়ে হে মরণ তোমার গেঁথেছি আজ মালা।। সুন্দর এই ধরণীতে কতই ছিল সাধ বাঁচিতে, হঠাৎ তোমার বাজলো বেণু বিদায়-করুণ ভৈরবীতে। তোমার আঁধার-শান্ত কোলে শ্রান্ত তনু পড়ুক ঢ’লে, আর সহে না কুসুম-বিহীন কন্টকের জ্বালা।।
রাগঃ জৌনপুরী-টোড়ি
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan