
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল। মধু-লোভী মদালস এসো অলিকুল।। ভোগের পাত্রে মধু প্রাণ ভরে পিও বঁধু, আনন্দে হয় যদি হোক দিক ভুল।।
রেকর্ড-নাটিকাঃ সুরথ উদ্ধার
রাগঃ
তালঃ কাহার্বা

বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি। তোমার ঘরে আজ উৎসবের রাতি।। তোমার আছে হাসি, আমার আঁখি-জল তোমার আছে চাঁদ, আমার মেঘ-দল, তোমার আছে ঘর, ঝড় আমার সাথী।। শূন্য করি’ মোর মনের বন-ভূমি, সেজেছ সেই ফুলে রানীর সাজে তুমি। নব বাসর-ঘরে যাও সে-সাজ প’রে, ঘুমাতে দাও মোরে কাঁটার সেজ পাতি’।।
রাগঃ দেশ
তালঃ আদ্ধা কাওয়ালি
মম বন-ভবনে ঝুলন দোলনা দে দুলায়ে উতল পবনে মেঘ-দোলা দুলে বাদল গগনে।। আয় ব্রজের ঝিয়ারি পরি' সুনীল শাড়ি নীল কমল কুঁড়ি দুলায়ে শ্রবণে।। নবীন ধানের মঞ্জরি কর্ণে তপ্ত বক্ষ ঢাকি' শ্যামল পর্ণে ওড়না ছুপায়ে রাঙা রামধনু বর্ণে আয় প্রেম-কুমারীরা আয় লো, উদাসী বাঁশীর সুরে ডাকে শ্যামরায় লো। ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি শ্যাম-সখা সাথে হবে শুভ-দৃষ্টি এই ঝুলনের মধু-লগনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মেঘ-বিহীন খর-বৈশাখে তৃষায় কাতর চাতকী ডাকে।। সমাধি-মগ্না উমা তপতী — রৌদ্র যেন তার তেজঃ জ্যোতি, ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী — কপোত-পাখায় শুষ্ক শাখে।। শীর্ণা তপিনী বালুচর জড়ায়ে তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে। দগ্ধ-ধরণী যুক্ত-পাণি চাহে আষাঢ়ের আশিস বাণী যাপিয়া নির্জলা একদশীর তিথি পিপাসিত আকাশ যাচে কাহাকে।।
রাগঃ সামন্ত সারং
তালঃ ত্রিতাল

রাখিস্নে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়। আরাফাত্ময়দান হতে তারি তক্বীর শোনা যায়।। কেটেছে পায়ের বেড়ি, পেয়েছি আজাদী ফরমান, কাটিল জিন্দেগী বৃথাই দুনিয়ার জিন্দান-খানায়।। ফুটিল নবীর মুখে যেখানে খোদার বাণী উঠিল প্রথম তক্বীর ‘আল্লাহ্ আকবর’ ধ্বনি, যে দেশে পাহাড়ে মুসা দেখিল খোদার জ্যোতি — রব না দারুল হরবে যেতে দে যেতে দে সেথায়।। যে দেশে ধূলিতে আছে হজরতের চরণ-ধূলি সে ধূলি করিব সুরমা চুমিব নয়নে তুলি’, যে দেশের মাটিতে আছে নবীজীর মাজার শরিফ — নবীজীর দেহের পুষ্প ভাসে রে যে দেশের হাওয়ায়।।
রাগঃ আশাবরী-পিলু
তালঃ কাহার্বা

নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছ তুমি মোর সাথে। সান্দ্র নিবিড় সন্ধ্যায় যেই পথ ভুলি’, ধর হাতে।। প্রদোষে স্বরগ-পাশে তোমার করুণা ভাসে, স্নিগ্ধ শান্ত চাঁদ হ’য়ে, প্রভু, আঁধারে পথ দেখাতে।। মান তাজিয়া যে যায় প্রভু তোমার চরণ-তলে, পূর্ণ-রূপে নেমে আস তার হৃদয়-পদ্ম-দলে। অবতার হও ভুপালিতে প্রভু প্রেম-যমুনার পারে রহ কভু, দগ্ধ-পরানে বিরাজ হে স্বামী, দুঃখ-জ্বালা জুড়াতে।।
রাগঃ শুদ্ধ-কল্যাণ (কল্যাণ ঠাট)
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan