
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ব’লো না ব’লো না ওলো সই আর সে কথা।। তরু কি লতার কাছে এসে কভু প্রেম যাচে তরু বিনা নাহি বাঁচে অসহায় লতা।। ভুলিতে যার নাই তুলনা সখি তার কথা তুলো না প্রাণহীন পাষাণে গড়া সে যে দেবতা।।
রাগঃ হাম্বীর
তালঃ ত্রিতাল

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’। ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।। এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়, খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি।। তুমি যে গেছ ভুলে – ছিল না আমার মনে, তাই আসিয়াছি তব বেড়া–দেওয়া ফুলবনে। গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি’— আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।।
রাগঃ গৌড় সারং
তালঃ দাদ্রা

কিশোরীরা : মোরা ফুটিয়াছি বঁধু হের তোমারি আশায়। ১ম কিশোরী : আমি অনুরাগ-রাঙা, আমি গোলাব-শাখায়।। ২য় কিশোরী : বন-কুন্তলে গরবী, আমি কানন-করবী। ৩য় কিশোরী : আমি সরসী-কমলা, আমি ষোড়শী কমলা ৪র্থ কিশোরী : আমি চম্পক খোঁপায়।। নিভিল আলেয়া-আলো পথ চলিতে, প্রজাপতিদ্বয় : তোমরা আসিলে কি গো মন ছলিতে। কিশোরীরা : মোরা অনির্বাণ-শিখা দীপ্তিমতী, আমরা কুসুম-রাঙা আমরা জ্যোতি। প্রজাপতিদ্বয় : আমরা চাহি নাকো প্রেম, চাহি মোহিনী মায়ায়।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
কে নিবি মালিকা এ মধু যামিনী, আয় লো যুবতী কুল কামিনী॥ আমার বেল ফুলের মালা গুণ জানে গো, পরবাসী বঁধুকে ঘরে আনে গো। আমার মালার মায়ায় ভালোবাসা পায় কেঁদে কাটায় রাতি যে অভিমানিনী॥ আমি রূপের দেশের মায়া পরী, (সেই) আমার মালার গুণে কুরূপা যে সে হয় সুন্দরী। যে চঞ্চলে অঞ্চলে বাঁধিতে চায়, যার নিঠুর বঁধু সদা পালিয়ে বেড়ায়। আমার মালার মোহে ঘরে রহে সে ফোটে মলিন মুখে হাসির সৌদামিনী॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

পুরুষ : বিদেশি অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে। স্ত্রী : বাইরে হিম ঝরে ঝিম্ ঝিম্ ঝিম্ বন্ধু এসো এপারে।। পুরুষ : তোমারে বুঝি না বুঝি বা আধেক স্ত্রী : নয়নের ভাষা বঁধু সব দেশে এক, পুরুষ : তুমি ঊষা, ল’য়ে তুষার কর খেলা — ভোরবেলা। স্ত্রী : পুবের তপন সম রাঙাও জীবন মম তোমার কিরণ ধারে।। পুরুষ : তব কণ্ঠে সুর শুনি হায় সকরুণ স্মৃতি জাগায়, স্ত্রী : বিদেশি চেরী-কুসুমের মালিকা লহ গলায়। উভয়ে : চল যাই যেথা নাই দেশের বন্ধন নাহি গো ক্রন্দন, নিরুদ্দেশের পথে প্রেম অভিসারে।।
রাগঃ
তালঃ ফের্তা

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধ’রে। খোদার রহম মেঘের মত ছায়া দেবে তোরে।। তুমি বিচার করো না — কেউ করলে তোমার ক্ষতি এক সে-বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি, তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে।। সকল সময় ধ’রে থেকো আল্লা নামের খুঁটি তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি, ইয়াকিন দিলে থেকো তুমি, নিবেন তোমায় ত’রে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan