
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তুমি মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়! তুমি আমার তরে ভিখারিনী, সেই কথা সে জানায়! জানি প্রিয়ে জানি জানি, তুমি হ’তে রাজার রানী, খাট্ত দাসী বাজ্ত বাঁশি তোমার বালাখানায়। তুমি সাধ ক’রে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়।। দেবী! তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী, শুধু ভিখারিকে ভালোবেসে সাজ্লে ভিখারিনী। সব ত্যজি’ মোর হ’লে সাথি, আমার আশায় জাগ্ছ রাতি, তোমার পূজা বাজে আমার হিয়ার কানায় কানায়! তুমি সাধ ক’রে মোর ভিখারিনী, সেই কথা সে জানায়।।
রাগঃ মূলতান
তালঃ যৎ
[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।] জয় দুর্গা, জননী, দাও শক্তি শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে।। অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি, পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি। শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

যতদিন রবে প্রাণের প্রদীপে প্রেমের শিখাটি জ্বালা। ফুরাবে না, প্রিয় ফুরাবে না তোমারে পাওয়ার আশা।। চামেলির মত ঝুরিব জনম জনম, না ফুরাবে কভু, তোমারে ঘেরিয়া সুখ-কল্পনা মম। শত তরঙ্গে সাগর-বক্ষে ঝলকি’ উঠিবে তুমি, সাগর-নীলে এলায়ে নিজেরে তোমার স্মৃতিরে চুমি। তোমারি তরে, শুধু তোমারি তরে এই যাওয়া-আসা।। যদি কোনোদিন সাধ জাগে তব মনে মোর লাগি’, প্রিয়, ঝুরিও পুবালি পবনে, বাদল-বরিষে আমি আছি জেন লাগি’ তব ভালোবাসা।।
রাগঃ
তালঃ দাদ্রা
স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।। খাই দাই আর আরামে ঘুমাই পাগলের যেন ব্যথা-বোধ নাই ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ। অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।। কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদেরে চরণে দাবিয়া তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।
রাগঃ কেদারা
তালঃ একতাল

আসিলে কে অতিথি সাঁঝে। পূজার ফুল ঝরে বন-মাঝে।। দেউল মুখরিত বন্দনা-গানে, আকাশ আঁখি চাহে তব পানে দোলে ধরাতল, দীপ-ঝলমল নৌবতে ভূপালি বাজে।।
রাগঃ ভূপালি
তালঃ আদ্ধা-কাওয়ালি
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায় বহু রাত্রি হল আর জাগাসনে মায়।। কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো মন ভুলাবো কত রূপকথায়।। তোরে কে বলে চঞ্চল একচোখো সে মোর শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব’সে তোরে কে বলে ঝড় তোলে থির যমুনায় সে যেদিন রাত ঘোরে তার মা’র পায় পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan