
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল (রানী) এমনি এসো (ওগো) লুটিয়ে পিঠে আকুল এলোচুল।। সজ্জা-বিহীন লজ্জা নিয়ে এমনি তুমি এসো প্রিয়ে গোলাপ ফুলের রঙ মাখাতে হয় যদি হোক ভুল।। গৌর দেহে নাই জড়ালে গৌরী চাঁপার শাড়ি ওগা ভূষণ পরে না-ই বা দিলে রূপের সাথে আড়ি। যেমন আছ তেমনি এসো নয়ন তুলে একটু হেসো সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় কুল।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা

জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি। মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলি’, বিহগ-কাকলি।। তব দ্বারে বারে বারে মন-উদাসী ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি, ফিরে গেল ভ্রমরা মউ-পিয়াসি — অযথা বিতানে কানে কথা বলি।। হের হাতের তার ফুলঝুরি ফেলে’ ধূলায় উদাসী বসন্ত মাগে বিদায়, দীরঘ-শ্বাস ফেলি’ ঝরা পাতায়। চাহে রঙিন ঊষা তব রঙের আভাস তব লাল আভায় লজ্জা পায় হিঙুল পলাশ। এলো কোকিল তোমার রঙে খেল্তে হোলি।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ আড়খেম্টা

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা ডেকে যায় আজি তারা, চল্ রে সুমুখে চল। পিছু পানে চেয়ে’ মিছে প’ড়ে আছি সব নীচে, চাস্নে রে তোরা পিছে অগ্র-পথিক দল।। চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ বর্তমানের পানে মোদের চল্বে অরুণ-রথ, অতীত আজি পতিত রে ভাই, রচ্ব ভবিষ্যৎ। স্বর্গ মোরা আন্ব, না হয় যাব রসাতল।। রইব না পিছে প’ড়ে অতীতের কঙ্কাল ধ’রে, বইবে নব জীবন-স্রোত যৌবন-চঞ্চল। বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে বসিব সম-আসনে গৌরব-উজ্জ্বল।।
রাগঃ
তালঃ ফের্তা

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ বাহিরে হেরিনু আসি বেহেশতী রৌশনীতে রে ছেয়েছে জমিন ও আসমান আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্তা হুর গেলেমান — এলো কে, কে এলো ভুলোকে! দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।। তাপীর বন্ধু, পাপীর ত্রাতা, ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা মুকের ভাষা নিরাশার আশা, ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে এলো কে ভোরের আলোকে।। দরুদ পড় সবে : সাল্লে আলা, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, এলো মোর কম্লিওয়ালা — খোদার হাবীব কেহ কয় নিরালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, আহমদ নাম মধু ঢালা — মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে, নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত! যত অত্যাচারে আজি বজ্র হানি’ হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী, নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ঐ আগত।। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচায় মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার। ভেদি’ দৈত্য-কারা আয় সর্বহারা; কেহ রহিবে না আর পর-পদ-আনত।। নব ভিত্তি ‘পরে — নব নবীন জীবন হবে উত্থিত রে! শোন্ অত্যাচারী! শোন্ রে সঞ্চয়ী! ছিনু সর্বহারা, হব সর্বজয়ী। ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ। নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ; এই ‘জনগন-অন্তর-সংহতি’ রে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত।।
ইন্টারন্যাশনাল সঙ্গীতের সুর
তালঃ কাহার্বা
শিল্পীঃ কোরাস

একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে ভিনদেশি পাখি এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি।। বসি’ মোর জানালা পাশে কেন বুক-ভাঙা নিরাশে যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি।। তোর ও সুরে কাঁদছে ঊষা অস্ত চাঁদের গলা ধ’রে ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে। আমি রইতে নারি ঘরে কেন প্রাণ কেমন করে আমার মন লাগে না কাজে, আর জলে ভরে আঁখি।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ অঞ্জলি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan