
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্। তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্নে রাস্কেল্।। আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি, গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্ গোঁফে তুই তেল।। ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস, নাদ্নার বাড়ি খেয়ে কোন্দিন ধনে প্রাণে বা মারা যাস্, কেঁদে মিয়াঁও মিয়াঁও ব’লে বিবি বেরালি করবে রে হার্টফেল।। তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্, শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্, তোরে বস্তা পু’রে কবে কে চালান দিবে ধাপা-মেল।। বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও, বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও, তুই উত্তম মধ্যম খা’স এত তবু হ’ল না আক্কেল।।
রাগঃ পিলু-সাহানা
তালঃ কাহার্বা

তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ। পঙ্গু তোমারে আজি হানিতেছে লাজ।। রুদ্র ও রুদ্রাণী অঙ্কে যাহার, দৈত্য হরিছে আজ সম্মান তার। হে মহা-মৌনী, জাগো, পর নব সাজ।। স্বর্গ তোমার শিরে, পদতলে হায়, আর্যাবর্ত কাঁদে চির অসহায় মেঘ-লোক হ’তে হান দৈত্যেরি বাজ।।
রাগঃ সাজগিরি
তালঃ ত্রিতাল
জগজন মোহন সঙ্কটহারী কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী। রাম রচাও ত শ্যামবিহারী পরম যোগী প্রভু ভবভয়-হারী।। গোপী-জন-রঞ্জন-ব্রজ-ভয়হারী, পুরুষোত্তম প্রভু গোলক-চারী।। বন্শী বাজাও ত বন বন-চারী ত্রিভুবন-পালক ভক্ত-ভিখারি, রাধাকান্ত হরি শিখি-পাখাধারী — কমলাপতি জয় গোপী-মনহারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি কি দখিনা পবন দুলে ওঠে দেহলতা ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন।। অন্তর সৌরভে শিহরে কথার কোয়েলিয়া কুহরে তনু অনুরঞ্জিত করে গো প্রীতির পলাশ রঙন।। কী যেন মধু জাগে হিয়াতে চাহি’ যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে। ফুটাইয়া ফুল কোথা চলে যাও হুতাস নিশাসে কী ব’লে যাও মধু পান করি না কো র’চে যাই শুধু মধু-বন।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌস আরা ও খায়রুল আনাম শাকিল

মালতী মঞ্জরি ফুটিবে যবে অলস বেলায় প্রিয় হে প্রিয় মোরে স্মরিও সেই সন্ধ্যায়।। ঝরা পল্লবে ফেলি দীরঘ শ্বাস কাঁদিয়া ফিরিবে যবে চৈতী বাতাস, নাগকেশরের ঝরা কেশর দলে খুঁজিও আমায়।। মল্লিকা মুকুলের প্রথম সুবাস বিরহী পরাণ যবে করিবে উদাস, পিয়াল নদীর কূলে কাঁদিয়া বাঁশি ডাকিবে প্রিয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

(মাগো) তোর কালো রূপ দেখতে মাগো, কাল্ হ’ল মোর আঁখি, চোখের ফাঁকে যাস পালিয়ে মা তুই কালো পাখি॥ আমার নয়ন দুয়ার বন্ধ ক’রে এই দেহ পিঞ্জরে, চঞ্চলা গো বুকের মাঝে রাখি তোরে ধ’রে; চোখ্ চেয়ে তাই খুঁজে বেড়াই পাই না ভুবন ভ’রে সাধ যায় মা জন্ম জন্ম অন্ধ হ’য়ে থাকি॥ কালো রূপের বিজলি চমক কোটি লোকের জ্যোতি, অনন্ত তোর কালোতে মা সকল আলোর গতি। তোর কালো রূপ কে বলে মা ‘তমঃ’, ঐ রূপে তুই মহাকালি মাগো নমঃ নমঃ তুই আলোর আড়াল টেনে মাগো দিস্ না মোরে ফাঁকি॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan