
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ওগো সুন্দর আমার। সুন্দর আমার, এ কি দিলে উপহার।। আমি দিনু পূজা-ফুল, বর দিতে দিতে ভুল, ভাঙিল আমার কূল তব স্রোতধারা।। গরল দিলে যে এই অমৃত আমার সেই, শুকাল নিশি-শেষেই রাতের নীহার।। তোমারি সুখ-ছোঁওয়ায় ফুটেছে ফুল শাখায়, তোমারি উতল বায় ঝরিল আবার।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
কেন আমায় আন্লি মাগো মহাবাণীর সিন্ধু কূলে। মোর ক্ষুদ্র ঘটে এ সিন্ধু-জল কেমন ক’রে নেবো তুলে।। চতুর্বেদে এই সিন্ধুর জল ক্ষুদ্র চারিবিন্দু হয়ে করছে টলমল, এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগন মূলে। ইহারই বেগ ধরতে শিরে, শিবের জটা পড়ে খুলে।। অনন্তকাল রবি-শশী এই সে-মহাসাগর হ’তে, সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে। বাঁশিতে মোর স্বল্প এ আধারে অনন্ত সে-বাণীর ধারা ধরতে কি মা পারে? শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে।।
রাগঃ
তালঃ
কুমকুম আবির ফাগের ল’য়ে কালিকা। খেলিছে ‘রসিয়া’ হোরি ব্রজ-বালিকা।। হোরির অনুরাগে যমুনায় দোলা লাগে, মাধব সনে ঐ খেলে মাধবিকা।। রঙের গাগরিতে রঙিলা ঘাগরিতে, রঙের মাতন লাগায় নাগর-নাগরিকা।। জেগেছে রঙের নেশা মাধবী মধু-মেশা, মনের বনে দোলে রাঙা ফুল-মালিকা।।
রাগঃ কালেংড়া
তালঃ খেম্টা

গরজে গম্ভীর গগনে কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ।। সে-নাচে-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি’ শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ-শম্ভু। ললাট-শশী টলি’ জটায় পড়ে ঢলি’, সে-শশী-চমকে গো বিজুলি ওঠে ঝলি’। ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা, মূরছে ভয়-ভীতা নিশি নিরঞ্জনা। আঁধারে পথহারা চাতকী কেঁদে সারা, যাচিছে বারিধারা ধরা নিরম্বু।।
রাগঃ মালকোষ
তালঃ তেওড়া
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

ও মা বক্ষে ধরেন শিব যে চরণ শরণ নিলাম সেই চরণে জীবন আমার ধন্য হলো ভয় নাই মা আর মরণে।। যা ছিল মা মোর ত্রিলোকে তোকে দিলাম, দিলাম তোকে আমার ব’লে রইল শুধু তোর চরণের ধ্যান, এ মনে।। তোর কেশ নাকি মা মুক্ত হলো ছুঁয়ে তোর ওই রাঙা চরণ মুক্তকেশী, মুক্ত হবো ওই চরণে নিয়ে শরণ। তোর চরণ-চিহ্ন বক্ষে এঁকে বিশ্বজনে বলবো ডেকে — মা ‘দেখে যা কোন্ রত্ন রাজে আমার হৃদয়-সিংহাসনে’।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা
১.

২.

শুকালো মিলন-মালা, আমি তবে যাই। কি যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই।। রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাঁথা, ঝুরে’ বলে ঝরা পাতা — ‘নাই কেহ নাই’।। যে-বিরহে গ্রহ-তারা সৃজিল আলোক, সে-বিরহে এ জীবন জ্বলি’ পুণ্য হোক। চক্রবাক চক্রবাকী করে যেমন ডাকাডাকি, তেমনি এ কূলে থাকি’ ও-কূলে তাকাই।।
রাগঃ কালাংড়া-ভৈরোঁ
তালঃ আদ্ধা-কাওয়ালি/দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan