
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কানন গিরি সিন্ধু–পার ফির্নু পথিক দেশ–বিদেশ। ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ।। তীর্থ–পথিক এই পথের ফিরিয়া এলো না কেউ, আজ এ পথে যাত্রা যার, কা’ল নাহি তার চিহ্ন লেশ।। রাত্রি দিবার রঙমহল চিত্রিত এ চন্দ্রতাপ দু’দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ–আবেশ।। ভোগ–বিলাসী ‘জমশেদের জল্সা ছিল এই সে দেশ, আজ শ্মশান, ছিল যেথায় “বাহ্রামের” আরাম আয়েশ।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।। গান গেয়ে যাই আপন মনে সুরের পাখি গহন-বনে সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল ক'রে সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজো নিরাশায় আকাশে করি বিলাপ।। শত জনমের অপূর্ণ সাধ ল'য়ে আমি গগনে কাদিঁ গো ভুবনের চাঁদ হয়ে জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ।। কলঙ্কহয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া। কোন সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভরে হায় তুমি গেছ চলে বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ।।
রাগঃ
তালঃ দাদ্রা

পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী ইরানি কিশোরী হেসে’ হেসে’।। চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে চলিছে সহেলি এলোকেশে।। পাপিয়া পিয়া পিয়া ডকে শাখে — পিয়া পিয়া পিয়া পিয়া কাহারে ভালোবেসে।। মনে সে শিরাজির নেশা লাগায় আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়। তারি সুরে রহি’ রহি’ বিরহীর রবাব ঝুরে বুলবুলি পথ ভুলি’ ইহারি লাগি’ এলো এ দেশে।।
আরবি সুর
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফাতেমা-তুজ-জোহরা

সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি? আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহু মেলি’।। অন্য শক্তি নাই মা তারা ‘মা’ বুলি আর কান্না ছাড়া, তোরে না দেখলে কেঁদে উঠি, আবার কোল পেলে মা হাসি খেলি।। (ও মা) ছেলেকে তোর তাড়ন করে মায়ারূপী সৎমা এসে। আবার ছয় রিপুতে দেখায় মা ভয় পাপ এলো পুতনার বেশে।১ মরি ক্ষুধা তৃষ্ণাতে মা শ্যামা আমার কোলে নে মা। আমি ক্ষণে চমকে উঠি ভাবি দয়াময়ী মা কি এলি।।
১. পাপবর্গী এলো দেশে।
রাগঃ রাগেশ্রী
তালঃ দাদ্রা

তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি। আমার তা’তে নাই লাজ ভয় মরি কিম্বা তরি।। আমার ভালো মন্দ তুমি খোদা জানো, (তাই) দুখের শমন দিয়ে এমন বুকের কাছে টানো, (খোদা) (আমি) দুঃখ দেখে তোমার থেকে না যেন যাই সরি’।। সুখ-দুঃখ যশ নিন্দা মান ও অপমান আমার ব’লে নাইতো কিছু সবই তোমার দান, (যত) বাইরে আঘাত আসে তত তোমায় যেন ধরি।। (এই) ফেরেববাজীর দনিয়া ভরা কেবল মায়া ফাঁকি (তাই) তোমার নামের বাতি জ্বেলে বুকের কাছে রাখি, ঐ নামের আঁচের আমি যেন মোমের মত ঝরি। খোদা তোমার প্রেমে গ’লে যেন মোমের মত ঝরি।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan