
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ফিরি ক’রে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম। দেশ-বিদেশে পথে ঘাটে হাঁকি সুব্হ-শাম।। কলমা শাহাদতের বাণী যে বারেক বলে একটুখানি, সে চাওয়ার অধিক দেয় আমারে মোর সওদার দাম।। দাম দিয়ে সব দুনিয়াদারীর দামি জিনিস চায়, অমূল্য এই আল্লারই নাম কেউ চাহে না হায়।১ আল্লাহ্ নামের ফেরিওয়ালায় ডাকে ওরা শেষের বেলায়, ঐ নাম দিয়ে সে আখেরে পায় বেহেশ্তী আরাম।।
১. দাম দিয়ে সব দুনিয়াদারীর মিটায় দেনা; / অমূল্য এই আল্লাহর নাম কেই চা’বে না?
রাগঃ
তালঃ
আমার মনের বেদনা বুঝিলে না, আমার মনের বেদনা ॥ চাহিনি মালার ফুল বুঝিলে না আপনার ভূল মালা দিলে মন দিলে না ॥
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল
মট্কু মাইতি বাঁটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেঁটে খাটো নিটপিটে পায় তারা ছেৎ’রে চলে, কেৎ’রে চায়।। পায়ে পরে গাবদা বুট আর পট্টি আর গড়াইয়া চলে যেন গাঁঠরি ও মোটটি, ওগো হুনুলুলু সুরে গায় গান উদভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয়।। রাস্তায় তেড়ে এলো এঁড়ে এক দামড়া ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয়ে মট্কুর চোখ হয়ে গেল আমড়া সে উলটিয়ে সাতপাক ডিগবাজি খায় হায়, হায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে কে আসি’ বাজালে বাঁশি ভৈরবী সুরে।। সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর ঘুরে’ ঘুরে’।। বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি সকালের মল্লিকা ফুটাইলে তুমি, রাঙিয়া ঊষার রঙে গোধূলি-লগন শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।
রাগঃ ধানশ্রী (ভৈরবী ঠাট)
তালঃ ত্রিতাল

আজি গানে গানে ঢাক্ব আমার গভীর অভিমান। কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ।। ভুলতে তোমার অবহেলা গান গেয়ে মোর কাট্বে বেলা, আঘাত যত হান্বে বীণায় উঠ্বে তত তান।। ছিড়লে যে ফুল মনের ভুলে আমি গাঁথব মালা সেই ফুলে, (ওগো) আস্বে যখন বন্ধু তোমার কর্ব তা’রে দান।। (আজি) কথায় কথায় মিলায়ে মিল কবি রে, তোর ভরল কি দিল্, তোর শূন্য হিয়া, শূন্য নিখিল মিল পেল না প্রাণ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

পাকা ধানের গন্ধ-বিধুর হেমন্তের এই দিন-শেষে, সুরের দুলাল, আসলে ফিরে দিগ্বিজয়ীর বর-বেশে। আজো মালা হয়নি গাঁথা হয়নি আজো গান রচন, কুহেলিকার পর্দা-ঢাকা আজো ফুলের সিংহাসন। অলস বেলায় হেলাফেলায় ঝিমায় রূপের রংমহল, হয়নি ক’ সাজ রূপ-কুমারীর, নিদ্ টুটেছে এই কেবল। আয়োজনের অনেক বাকি - শুন্নু হঠাৎ খোশ্খবর, ওরে অলস, রাখ্ আয়োজন, সুর-শা’জাদা আস্ল ঘর। ওঠ্ রে সাকি থাক্ না বাকি ভরতে রে তোর লাল গেলাস, শূন্য গেলাস ভরব - দিয়ে চোখের পানি মুখের হাস। দম্ভ ভরে আস্লো না যে ধ্বজায় বেঁধে ঝড়-তুফান, যাহার আসার খবর শুনে গর্জাল না তোপ-কামান। কুসুম দলি’ উড়িয়ে ধূলি আস্লো না যে রাজপথে, আয়োজনের আড়াল তারে করব গো আজ কোন্ মতে। সে এলো গো যে-পথ দিয়ে স্বর্গে বহে সুর্ধুনী, যে পথ দিয়ে ফেরে ধেনু মাঠের বেণুর রব শুনি’। যেমন সহজ পথ দিয়ে গো ফসল আসে আঙ্গিনায়, যেমন বিনা সমারোহে সাঁঝের পাখি যায় কুলায়। সে এলো যে আমন-ধানের নবান্ন উৎসব-দিনে, হিমেল হাওয়ায় অঘ্রাণের এই সুঘ্রাণেরি পথ চিনে। আনে নি সে হরণ ক’রে রত্ন-মানিক সাত-রাজার, সে এনেছে রূপকুমারীর আঁখির প্রসা কণ্ঠহার। সুরের সেতু বাঁধ্ল সে গো, উর্দ্ধে তাহার শুনি স্তব, আস্ছে ভারত-তীর্থ লাগি’ শ্বেত-দ্বীপের ময়-দানব। পশ্চিমে আজ ডঙ্কা বাজে পুবের দেশের বন্দীদের, বীণার গানে আমরা জয়ী, লাজ মুছেছি অদৃষ্টের। কণ্ঠ তোমার যাদু জানে, বন্ধু ওগো দোসর মোর! আস্লে ভেসে গানের ভেলায় বৃন্দাবনের বংশী-চোর। তোমার গলার বিজয়-মালা বন্ধু একা নয় তোমার, ঐ মালাতে রইল গাঁথা মোদের সবার পুরস্কার। কখন আঁখির আগোচরে বস্লে জুড়ে হৃদয়-মন, সেই হৃদয়ের লহ প্রীতি, সজল আঁখির জল্-লিখন।
‘সুরের দুলাল’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan