
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

এ কি অপরূপ রূপের কুমার হেরিলাম সখি যমুনা কূলে, তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে।। যেন কমল ফুটেছে সখি, সহস্র-দল রূপে-কমল ফুটেছে, রূপের সাগর মন্থন করি’ সখি চাঁদ যেন উঠছে। সখি গো — কালো সে রূপের মাঝে হয়ে যায় হারা কোটি আলো-রাধিকা-রবি, শশী, তারা, প্রেম-যমুনার তীরে সই আমি রিবধি দেখি তারে, দেখি আর চেয়ে রই। আমি এই রূপ চেয়ে থাকি সখি জনমে জনমে জীবনে মরণে এই রূপ চেয়ে থাকি। ঐ মোহন কালোর গহন কাননে হারাইয়া যাক আঁখি।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা। শতদল-শ্রভ্রা পদতল-লীনা, প্রশান্ত প্রভাত বাজায় বীণা।। সহস্র কিরণ-তারে হানি’ ঝঙ্কার ধ্বনি তোলে অনাহত গভীর ওঙ্কার, সেই সুরে উদাসীন, পরমা প্রকৃতি ধ্যান-নিমগ্না মহাযোগাসীনা।। আনন্দ-হংস বিমুগ্ধ গতিহীন স্থির হ’য়ে ব্যোমে শোনে সে জ্যোতির্বীণ, ঝরা ফুল-অঞ্জলি তা’রি চরণে প্রণতা ধরণী বাণী-বিহীনা।।
রাগঃ দরবারি-টোড়ি
তালঃ তিল্ওয়ারা

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়। ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায়।। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি ঈদের-চাঁদ ও চায়।। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্শাজাদা বুঝি সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো, হায়! কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।
সিনেমাঃ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ আশা ভোঁসলে

ফিরি ক’রে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম। দেশ-বিদেশে পথে ঘাটে হাঁকি সুব্হ-শাম।। কলমা শাহাদতের বাণী যে বারেক বলে একটুখানি, সে চাওয়ার অধিক দেয় আমারে মোর সওদার দাম।। দাম দিয়ে সব দুনিয়াদারীর দামি জিনিস চায়, অমূল্য এই আল্লারই নাম কেউ চাহে না হায়।১ আল্লাহ্ নামের ফেরিওয়ালায় ডাকে ওরা শেষের বেলায়, ঐ নাম দিয়ে সে আখেরে পায় বেহেশ্তী আরাম।।
১. দাম দিয়ে সব দুনিয়াদারীর মিটায় দেনা; / অমূল্য এই আল্লাহর নাম কেই চা’বে না?
রাগঃ
তালঃ
শ্রীকৃষ্ণ রূপের করো ধ্যান অনুক্ষণ হবে নিমেষে সংসার-কালীয় দমন।। নব-জলধর শ্যাম রূপ যাঁর অভিরাম (যাঁর) আনন্দ ব্রজধাম লীলা নিকেতন।। বিদ্যুৎ - বর্ণ পীতান্বরধারী, বনমালা-বিভূষিত মধুবনারী; গোপ-সখা গোপী-বঁধু মনোহারী নওল-কিশোর তনু মদনমোহন।।
রাগঃ রাগেশ্রী
তালঃ ত্রিতাল

(যারা) আজ এসেছে রইবে না কা’ল, আমার কেহ নয় ওরা কেহ নয়। মা গো ওরা তোরে শুধু আড়াল করে রয়, ওরা কেহ নয়।। ওরা মোর ইচ্ছায় আসেনিক কেহ মোর ইচ্ছায় যায় না ছেড়ে গেহ এ-সংসারের পান্থশালায় ক্ষণিক পরিচয়, ও মা ওদের সাথে ক্ষণিক পরিচয়, ওরা কেহ নয়।। যারা কেবল আছে মাগো মা ভোলাবার তরে নে তাদের মায়া হরে, তোর পূজার ভোগ খায় কেড়ে মা পাঁচভূতে আর চোরে। ওরা সবাই যাবে রইবে নাক’ কেউ মিথ্যা ওরা, ক্ষণিক মায়ার ঢেউ, ওদের মায়ায় তোকে ভোলার ভুল যেন না হয়। ওরা কেহ নয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan