
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি শ্রান্ত হয়ে আস্ব যখন পড়ব দোরে ট’লে আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে? বাড়িয়ে বাহু আস্বে ছুটে? ধর্বে চেপে পরান-পুটে! বুকে রেখে চুম্বে কি মুখ নয়ন-জলে গ’লে? তুমি এতদিন যা দুখ দিয়েছ হেনে অবহেলা, তা ভুলবে না কি যুগের পরে ঘরে-ফেরার বেলা? বল বল জীবন-স্বামী, সেদিনও কি ফিরব আমি? অন্তকালেও ঠাঁই পাব না ঐ চরণের তলে?
রাগঃ ভীমপলশ্রী
তালঃ মধ্যমান
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে। জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে রাঙা পলাশ অশোকে বকুলে, আসে সে আলোর টানে বন-তল মৌমাছি প্রজাপতি দলে দল পুড়ে মরিতে সে রূপ-শিখাতে প্রাণ সঁপিতে বাসন্তিকাতে; পরিমল অঞ্জন মাখিয়া নয়নে হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।। জ্বলে গগনে তারার দীপালি আজি ধরাতে আকাশে মিতালি ধরা চাঁপার গেলাস ভরিয়া মধু উর্ধ্বে তুলে গো ধরিয়া পান করিতে সে মধু পরীরা আসে নেমে কাননে স-শরীরা; বাজে উৎসব বাঁশি গগনে পবনে হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা

আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি'।। বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা মাতায় কানন-বীথি।। তিতির শিখীর সাথে নোটন-কপোতী নাচে; ঝিঁঝির ঝিয়ারি গাহে ঝুমুর কাজরি-গীতি। হিঙুল হিজল-তলে ডাহুক পিছল-আঁখি, বধূর তমাল-চোখে ঘনায় নিশীথ-ভীতি। তিমির-ময়ুর আজি তারার পেখম খোলে জড়ায় গগন-গলে চাঁদের ষোড়শী তিথি।।
রাগঃ পিলু-ভৈরবী
তালঃ কাহার্বা

আমি আছি ব'লে দুখ পাও তুমি তাই আমি যাব চ'লে এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্ব'লে।। আর আসিবে না কোন অশান্তি আর আসিবে না ভয়ের ভ্রান্তি আর ভাঙিব না ঘুম নিশীথে গো 'জাগো প্রিয়া জাগো' বলে।। হয়তো আবার সুদূর শূন্য আকাশে বাজিবে বাশিঁ, গোপী-চন্দন গন্ধ আসিবে বাতায়ন পথে ভাসি'। চম্পার ডালে বিরহী পাপিয়া 'পিয়া পিয়া' বলে উঠিবে ডাকিয়া বৃন্দাবন কি ভাসিবে (আসিবে) সেদিন রোদন-যমুনা জলে।।
রাগঃ
তালঃ দাদ্রা
আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই রজনীগন্ধা? গোধূলির রং সম তব মুখ, হায়! তরুণ হাসি কেন চকিতে মিলায়? সহসা মহুয়া বনে চঞ্চল বায় হ’ল নিথর সুমন্দা।। বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু; মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু। তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের, পথ-হারা পাখি তুমি দূর বিদেশের, স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
রাগঃ
তালঃ কাহার্বা

আগের মত আমের ডালে বোল ধরেছে বউ। তুমিই শুধু বদ্লে গেছ, আগের মানুষ নও।। তেম্নি আজো তোমার নামে উথলে মধু গোলাপ-জামে, উঠ্ল পু’রে জামরুলে রস, মহুল ফুলে মউ।। ডালিম-দানায় রং ধরেছে, ডাঁশায় নোনা আতা, তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা। তেম্নি আজো নিমের ফুলে ঝিম্ হয়ে ঐ ভ্রমর দুলে, হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।।
রাগঃ বসন্ত মিশ্র
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan