
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আকাশের মৌমাছি-তারকার দল, পিয়ে চৈতালী চাঁদের মধু, হ’ল বিহ্বল।। মোর মাধবী বনে মৌমাছি আসে না আমার আকাশে আর চাঁদ হাসে না। ভালো লাগে না এ চাঁদের আলো পুষ্পল পরিমল-ছাওয়া বনতল।। দক্ষিণ সমীরণে বন বিঘোর গানে, মন ভরে না। বিধুর বাঁশরি বাজে, মধু মঞ্জরী, তবু মঞ্জুরে না। বুলবুলি এসেছিল, ভুল সে কি ভুল? তেমনি তো ফোটে হেনা চম্পার ফুল। বেণী বাঁধা বধু লো ধূলায় লুটায় কাঁদে এলো-কুন্তল।।
রাগঃ
তালঃ কাহার্বা
আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে থালাতে॥ ধরায় আবার আসিয়াছি প্রিয়া তব মুখখানি দেখিব বলিয়া তাই প্রদীপ হইয়া নীরবে পুড়ি তোমারই বরণ ডালাতে॥ তব মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি তুমি কেন লাজে ওঠো আকুলি তব রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো আমি সাঁঝের ক্ষণিক গোধূলি। তব কাজল নয়ন-পল্লব ছায়ে, অশ্রুর মত রহিব লুকায়ে ঝরিতে এসেছি ফুল হয়ে আমি তোমার বুকের মালাতে॥
রাগঃ
তালঃ দাদ্রা

ঘুমপরী : আমি হেরে এবার নেবো লো সই বঁধুর গলার হার। স্বপনপরী : হার মেনে তুই জিত্বি ওলো হবে না তা আর।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
আমার গহীন জলের নদী আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি।। ও ভাই তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর আমি চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর। এখন সব হারিয়ে তোমার জলে রে আমি ভাসি নিরবধি।। ঘর ভাঙিলে ঘর পাব ভাই ভাঙ্লে কেন মন ও ভাই হারালে আর পাওয়া না যায় মনেরি রতন। ও ভাই জোয়ারে মন ফেরে না আর রে ও সে ভাটিতে হারায় যদি।। তুমি যখন ভাঙ রে নদী (ভাঙ যখন কূল রে নদী) ভাঙ একই ধার আর মন যখন ভাঙ রে নদী দুই কূল ভাঙ তার ও ভাই চর পড়ে না মনের কূলে রে ও সে একবার সে ভাঙে যদি, ও ভাই একবার সে ভাঙে যদি।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে, এই তরুতলে যে যাহা চায় তখনি তা পায় রে॥ তুই চতুর্বর্গ ফল কুড়াবি যোগ পাবি, ভোগ পাবি এমন কল্পতরু থাকতে - কেন মরিস্ নিরাশায় রে॥ দস্যু ছেলের আবদারে সে সাজে ডাকাত কালির বেশে, কত রামপ্রসাদের কন্যা হয়ে বেড়া বেঁধে যায় রে। ওরে পুত্র-কন্যা বিভব-রতন, চেয়ে নে যার ইচ্ছা যেমন, ওরে আমার এ মন থাকে যেন বাঞ্ছাময়ীর পায় রে॥ সে আর কিছু না চায় চেয়ে চেয়ে বাসনা তার শেষ হল না হায়! এবার খালি হাতে তালি দিয়ে (আমি) চাইব কালিকায় রে॥
রাগঃ
তালঃ দাদ্রা

আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী। জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী ॥ কানু আমার বুকে ঘুমায় - ভক্তি জেগে চামর ঝুলায়, শিয়রে দীপ আমার আঁখি, প্রীতি দাসী তারি ॥ চোরের মত মোর গুরুজন ঘুরুক কাছে কাছে - আমি তাদের ভয় করিনে, (আমার) প্রেম যে জেগে আছে। আধেক রাতে নিরালাতে জাগবে হরি, ধরবে হাতে, ওগো ধ্যান করে গো সেই আশাতে এ প্রাণ রাধা-প্যারী ॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan