
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওগো মা — ফাতেমা ছুটে আয়, তোর দুলালের বুকে হানে ছুরি। দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো, বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী।। কোথায় শেরে খোদা, জুলফিকার কোথা, কবর ফেঁড়ে এসো কারবালা যথা — তোমার আওলাদ বিরান হ’ল আজি, নিখিল শোকে মরে ঝুরি’।। কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি, যে গলে হোসেনের সহিছ কেমনে? সে গলে দুশমন হানিছে শমসের। রোজ্হাশরে নাকি কওসরের পানি পিয়াবে তোমরা গো গোনাহ্গারে আনি, দেখ না কি চেয়ে, দুধের ছেলেমেয়ে পানি বিহনে মরে পুড়ি।।
রাগঃ
তালঃ বৈতালিক

ওগো দু’পেয়ে জীব ছিল গদাই (গদাইচন্দ্র) বিবাহ না করে, কুক্ষণে তার বিয়ে দিয়ে দিল সবাই ধ’রে॥ আইবুড়ো সে ছিল যখন, মনের সুখে উড়ত হাল্কা দু’খান পা দিয়ে সে (গদাই) নাচ্ত, কুঁদ্ত ছুঁড়ত॥ ওগো বিয়ে করে গদাই দেখলে সে আর উড়তে নারে, ভারি ঠেকে সদাই। তার এ্যাডিশনাল দু’খানা ঠ্যাং বেড়ায় পিছে ন’ড়ে॥ গদাই-এর পা দু’খানা মোটা, আর তার বৌ-এর পা দু’খানা সরু, ছোট বড় চারখানা ঠ্যাং ঠিক যেন ক্যাঙারু গদাই (দেখতে) ঠিক যেন ক্যাঙ্গারু। আপিসে পদ বৃদ্ধি হয় না (গদাইচন্দ্রের), কিন্তু ঘরে ফি-বছরে, পা বেড়ে যায় গড়পড়তায় দু’চারখান ক’রে। তার বৌ শোনে না মানা — তিনি হন্যে হয়ে কন্যে আনেন মা, ষষ্টির ছানা মানুষ থেকে চার পেয়ে জীব, শেষ ছ’পেয়ে মাছি, তারপর আটপেয়ে পিঁপড়ে, বাবা গদাই বলে, একেবারে গেছি আর বলে, ও বাবা বিয়ে করে মানুষ এই কেলেঙ্কারীর তরে (বাবা)॥
রাগঃ
তালঃ কাহার্বা

ও কে চলিছে বন-পথে একা নূপুর পায়ে রন ঝন ঝন। তারি চপল চরণ-আঘাতে দুলিছে নদী-দোলে ফুলবন।। ঝরে ঝর ঝর গিরি -নির্ঝর তার ছন্দ চুরি করে, 'এলো সুন্দর-এলো সুন্দর’ বাজে বনের মর্মরে। গায় পাখি মেলি আঁখি বলে,বন-দেবী এলো নাকি? মধুর রঙ্গে অঙ্গে-ভঙ্গে জাগে শিহরণ।। সন্ধ্যায় ঝিল্লির মঞ্জির হতার ঝির ঝির শির শির তোলে ঝঙ্কার। মধুভাষিণী সুচারু-হাসিনী সে মায়াহরিণী' — ফোটালো আঁধারে মরি মরি দুলিছে অলকে আঁখির পলকে দোলন-চাঁপার নাচের মতন।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ও কালো ডাগর চোখে বল জল আনিল কে। কে গো সেই নিঠুর হিয়া না জানি কিসের ঝোঁকে।। দু আঁখি ছাপিয়ে গেল তিতিল কপোলখানি উজল নীলাকাশে সহসা ঢাকিল কে।। পড়েছে ঘোমটা খসে খোঁপাটি গেছে খুলে ঢেকেছে মুখখানি তার পাগল এলো চুলে। না জানি কাহার কথা ব্যথিত ভাবছে মনে সে জনা দেখিল না এ ছবি এমন ক্ষণে স্বরগে হয়তো মেলে, মেলে না মর্তলোকে।।
রাগঃ
তালঃ
(মা) ওমা তুই আমারে ছেড়ে আছিস আমি তাই হয়েছি লক্ষ্মীছাড়া ও তোর কৃপা বিনা শক্তিময়ী শুকিয়ে গেল ভক্তিচারা॥ ওমা তুই আশ্রয় দিলি না তাই, আমি যা পাই তা পথে হারাই তোর রসময় ভুবন আমার শ্মশান হল ওমা তারা। আজ আনন্দ যমুনা ফেলে এসেছি তাই যমের দ্বারে ওমা জীবনে যা পেলাম না তা মরণ যদি দিতে পারে। মাগো ওমা তত বাড়ে বুকের জ্বালা, পাই যত যশ খ্যাতির মালা রাজপ্রসাদে শুয়ে মাগো শান্তি কি পায় মাতৃহারা॥
রাগঃ
তালঃ দাদ্রা

ওলো ননদিনী বল্ কপট নিপট কালা, নিঠুর খল্।। তার নাই ভয় নাই লজ্জা শরম লইয়া যুবতীর ধরম গো খেলে সে নিঠুর খেলা, চতুর চপল্।। না শুনে লো তোদের গালি মাখলাম কুলে কালার কালি গো সে মুখে সরল বনমালী, অন্তরে গরল।। তার শত জনে মন বাঁধা, রাতে চন্দ্রা দিনে রাধা (তারে) কঠিন কথা শুনাইব চল্লো গোঠে চল্।। কৃষ্ণ ব’লে অবিরত দে লো গালি পারিস যত ননদী কয় বুঝেছি বউ (কৃষ্ণ) নাম শোনারই ছল ও বউ কৃষ্ণ নাম তোর ভাল লাগে তাই কৃষ্ণ (ও তোর) নাম শোনারই ছল।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan