
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

(ওরা) মানুষের তরে মালা গাঁথে, তাই সে-মালা শুকিয়ে যায় গো! সে-মালা শুকায় না কভু যারা দেয় শ্রীহরির পায় গো।। হরির চরণে নিবেদিত যার আত্মা ও তনুমন, এই সংসার তার কাছে হায় নিত্য বৃন্দাবন! (তার) হারায় না কিছু গো সকলই সে পায় শ্রীহরির করুণায়।।
নাটক : ‘অর্জুন-বিজয়’
রাগঃ
তালঃ
ওমা নির্গুণেরে প্রসাদ দিতে তোর মত কেউ নাই। তোর পায়ে মা তাই রক্তজবা গায়ে শ্মশান-ছাই।। দৈত্য-অসুর হনন ছলে ঠাঁই দিস্ তুই চরণ তলে, আমি তামসিকের দলে মা গো তাই নিয়েছি ঠাঁই।। কালো ব’লে গৌরী তোরে কে দিয়েছে গালি, (ওমা) ত্রিভুবনের পাপ নিয়ে তোর অঙ্গ হ’ল কালি। অপরাধ না করলে শ্যামা ক্ষমা যে তোর পেতাম না মা, (আমি) পাপী ব’লে আশা রাখি চরণ যদি পাই।।
রাগঃ
তালঃ দাদ্রা

ওমা একলা ঘরে ডাকব না আর দুয়ার বন্ধ ক’রে। তুই সকল ছেলের মা যেখানে ডাকব মা সেই ঘরে।। রুদ্ধ আমার একলা এ মন্দিরে, পথ না পেয়ে যাস্ বুঝি মা ফিরে, মোরে জ্যোতির্লোকে ঘুম্ পাড়িয়ে তাপিত সন্তানে নিয়ে মাগো কাঁদিস্ বুকে ধ’রে।। আমি একলা মানুষ হ’তে গিয়ে হারাই মা তোর স্নেহ, আমি যে ঘর যেতে ঘৃণা করি মা,-সেবি তোর গেহ। দুর্বল মোর ভাই বোনদের তুলে, আমি দাঁড়াব মা যেদিন, চরণ মূলে। সেদিন মা তুই আপনি এসে কোলেতুলে নিবি হেসে, আর হারাব না তোরে।।
রাগঃ
তালঃ দাদ্রা

(ওমা) দুঃখ-অভাব-ঋণ যত মোর (শ্যামা) রাখলাম তোর পায়ে। (এবার) তুই দিবি মা, ভক্তের তোর সকল ঋণ মিটায়ে।। মাগো সমন হাতে মোর মহাজন ধরতে যদি আসে এখন, তোরই পায়ে পড়বে বাঁধন ছেলের ঋণের দায়ে।। ওমা সুদ আসলে এ সংসারের বেড়েই চলে দেনা, এবার ঋণ মুক্তির তুই নে মা ভার, রইব তোরই কেনা। আমি আমার আর নহি ত (আমি) তোর পায়ে যে নিবেদিত, এখন তুই হয়েছিস্ জামিন আমার দে ওদের বুঝায়ে।।
রাগঃ
তালঃ
ওরে আজ ভারতের নব যাত্রা পথের বাঁশি বাজলো, বাজলো বাঁশি ফেলে তরুর ছায়া ভুলে ঘরের মায়া এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥ তারা আকাশকে আজ চাহে লুটে নিতে তারা মন্থর ধরায় চাহে দুলিয়ে দিতে তারা তরুণ তরুণ প্রাণ জাগায় মৃতে সাহস জাগায় চিতে তাদের অট্টহাসি॥ মোরা প্রাচীরের পরে রে প্রাচীর তুলে ভাই হয়ে ভাইকে হায় ছিলাম ভুলে। আজ ভেঙে প্রাচীর হল ঘরের বাহির একই অঙ্গনে দাঁড়ালো উন্নত শির এলো মুক্ত গগন তলে প্রাণ পিয়াসি এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ওরে যোগ-সাধনা পরে হবে নাম জপ্ তুই আগে। সকল কাজে সকাল সাঁঝে গভীর অনুরাগে।। ওরে যে ঠাকুরে পরান যাচে সে নামের মাঝে লুকিয়ে আছে, যেমন বীজের মাঝে মহাতরু সঙ্গোপনে জাগে।। বীজ না বুনে আগে ভাগেই ফসল খুঁজিস্ তুই, তাই চিরকাল পোড়ো জমি রইল মনের ভুঁই। তোর কোন্ পথ নাম জপের শেষে দেখিয়ে দেবেন তিনিই এসে, তোর জীবন হবে প্রেমে রঙীন রঙ যদি রে লাগে। তাঁর মধুর নামের রঙ যদি রে লাগে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan