
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ও তুই উলটা বুঝলি রাম আমি আম চাহিতে জাম দিলে, আর জাম চাহিতে কি-না আম।। আমি চড়বার ঘোড়া চাইতে শেষে, ওগো ঘোড়াই ঘাড়ে চড়লো এসে, ও বাব্বা — আমি প্রিয়ার চিঠি চাইতে এলো কিনা ইনকামট্যাক্স-এর খাম।। আমি চেয়েছিলাম কোঠা বাড়ি, তাই পড়লো পিঠে লাঠির বাড়ি ভুলে আমি বলেছিলাম তোমার পায়ে শরণ নিলাম। তুমি ভুল বুঝিলে, ভিটেবাড়ি সব হ'লো নিলাম।। আমি চেয়েছিলম সুবোধ ভাইটি তা না হয়ে, বাবা গোঁয়ার সে ভাই উচায় লাঠি আমি শ্রী ব্রজধাম চাইতে ঠেলে দিলে শ্রীঘর হাজত ধাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

ও কে সোনার চাঁদ কাঁদে রে হেরা গিরির ’পরে। শিরে তাঁহার লক্ষ কোটি চাঁদের আলো ঝরে।। কী অপরূপ জ্যোতির ধারা নীল আসমান হ’তে নামে বিপুল স্রোতে, হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরু পথে, সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে।। আগুন বরণ ফেরেশ্তা এক এসে, ‘খোদার হাবিব, জাগো জাগো’, বলে হেসে হেসে। নবুয়তের মোহর দিল বাজুতে তাঁর বেঁধে তাজিম ক’রে কদমবুসি করে কেঁদে কেঁদে, সেই নবীরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে।।
রাগঃ
তালঃ
(ওরে) হতভাগী রক্ত-খাগী, কোথায় ছিলি বল্! (তোর) দেখে ছিরি ভয়ে মরি চোখে আসে জল।। বেণী খুলে এলোকেশে বেড়াস্ এ কোন্ পাগল-বেশে, চাঁদকে ফেলে নীল আকাশে আন্লি কোন্ অনল।। (কপালে জ্বাল্লি কোন্ অনল) (ঐ) সদ্য ফোঁটা পদ্মফুলে কে মাখাল কালি? মা আমরি কপাল মন্দ কারে দিব গালি। রাজ-দুলালী আদর পেয়ে সাজ্লি ছি ছি নাগর মেয়ে, (তোর) চিন্তে পারি, গৌরী দেখে রাঙা পদতল।।
রাগঃ
তালঃ
ও, কূল-ভাঙ্গা নদী রে, আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে।। যে লোনা জলের সিন্ধুতে নদী, নিতি তব আনাগোনা মোর চোখের জল লাগবে না ভাই তার চেয়ে বেশি লোনা। আমায় কাঁদাতে দেখে আসবিনে তুই রে, উজান বেয়ে ফিরে' নদী, উজান বেয়ে ফিরে'।। আমার মন বোঝে না, নদী — তাই বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি। তোরই অতল তলে ডুবিতে চাই রে, তুই ঠেলে দিস তীরে (ওরে)।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌস আরা

ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল। তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির কালো জল। ওগো কাজ্লা দীঘির কালো জল।। দেখে তোমার কালো আঁখি কালো কোকিল ওঠে ডাকি’ তোমার চোখের কাজল মাখি’ হয় সজল ঐ মেঘ-দল ওগো হয় সজল ঐ মেঘ-দল।। তোমার কালো রূপের মায়া দুপুর রোদে শীতল ছায়া কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল।। ভাদর মাসের ভরা ঝিলে তোমার রূপের আদর মিলে গো — তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল। ঐ আকাশ করে টলমল।।
রাগঃ পাহাড়ি
তালঃ কাহার্বা

ও মা বক্ষে ধরেন শিব যে চরণ শরণ নিলাম সেই চরণে জীবন আমার ধন্য হলো ভয় নাই মা আর মরণে।। যা ছিল মা মোর ত্রিলোকে তোকে দিলাম, দিলাম তোকে আমার ব’লে রইল শুধু তোর চরণের ধ্যান, এ মনে।। তোর কেশ নাকি মা মুক্ত হলো ছুঁয়ে তোর ওই রাঙা চরণ মুক্তকেশী, মুক্ত হবো ওই চরণে নিয়ে শরণ। তোর চরণ-চিহ্ন বক্ষে এঁকে বিশ্বজনে বলবো ডেকে — মা ‘দেখে যা কোন্ রত্ন রাজে আমার হৃদয়-সিংহাসনে’।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan