
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি সুন্দর কপট হে নাথ! মায়াতে রাখ বিভোর। তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর।। কত শত রূপে নিঠুর আঘাতে তুমি চাও নাথ তোমারে ভোলাতে তবু যে তোমারে ভুলিতে পারে না ধরা দাও তারে চোর।। কাঁদাও তাহারে নিশিদিন তুমি যপে যে তোমার নাম তোমারে যে চাহে শত বন্ধনে বাঁধ তারে অবিরাম। সাগরে মিশাতে চায় বলে নদী জনম গোঁয়ায় কেঁদে নিরবধি ভক্তে তেমনি দিয়াছ যে নাথ অসীম আঁখি - লোর।।
রাগঃ
তালঃ দাদ্রা

তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি।। আমার আকাশ আঁধার কালো তোমার তখন রাত পোহালো তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি।। ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন পূর্ণ শশী এলে যবে, আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে বনে আমার ফুল ফুটেছে ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেনী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

তোমার সৃষ্টি মাঝে হরি হেরিতে যে নিতি পাই তোমায়। তোমার রূপের আবছায়া ভাসে গগনে, সাগরে, তরুলতায়॥ চন্দ্রে তোমার মধুর হাসি, সূর্যে তোমার জ্যোতি প্রকাশ; করুণা সিন্ধু তব আভাস বারি-বিন্দুতে হিমকণায়॥ ফোটা ফুলে হরি, তোমার তনুর গোপী-চন্দন গন্ধ পাই, হাওয়ায় তোমার স্নেহের পরশ অন্নে তোমার প্রসাদ খাই। রাসবিহারী তোমার রূপ গোলে, দুঃখ শোকের হিন্দোলে, তুমি, ঠাঁই দাও যবে ধর কোলে মোর বন্ধু স্বজন কেঁদে ভাসায়॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন। ঢাকতে নারে ও রূপ, কোটি চন্দ্র তপন।। মাখিয়ে আলো আমার চোখে লুকিয়ে রাখিস তোর কালোকে, তোর অতল কালো রূপে মাগো বিশ্ব নিমগন।। আঁধার নিশীথ সে যেন তোর কালো রূপের ধ্যান তোর গহন কালোয় গাহন ক’রে জুড়ায় ধরার প্রাণ। হেরি তোর কালো রূপ স্নিগ্ধ-করা শ্যামা হ’ল বসুন্ধরা, নিবল কোটি সূর্য, তোরে খুঁজে অনুক্ষণ।।
রাগঃ জৌনপুরী
তালঃ দাদ্রা

তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে, উপবাস-ক্ষীণ তবু যোগিনী বেশে।। বুকে চাপি’ করতল বিল্বপত্র-দল, কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে শিব-আবেশে।। অস্ত রবি তা’র সহস্র করে চরণ ধ’রে বলে ফিরে যেতে ঘরে, ‘শিব দাও শিব দাও’ ব’লে লুটায় ধূলি-তলে — কৈলাস-গিরি পানে চাহে অনিমেষে।।
রাগঃ গৌরী (পূর্বী ঠাট)
তালঃ ত্রিতাল

তোমারি মহিমা গাই বিশ্বপালক করতার করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার॥ রোজ-হাশরের বিচার-দিনে তুমিই মালিক এয়্ খোদা, আরাধনা করি প্রভু, আমরা কেবলি তোমার॥ সহায় যাচি তোমারি নাথ, দেখাও মোদের সরল পথ, সেই পথেতে চালাও খোদা বিলাও যাদের পুরস্কার। অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত-পথ, চালায়ো না তাদের পথে, এই চাহি পরওয়ারদিগার॥
বৈতালিক
রাগঃ মান্দ
তালঃ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan