
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ শরতের ভোর হাওয়ায়। শিশির-ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়।। সন্ধ্যা বেলার পাখির সম মন উড়ে যায় নীড়-পানে। নয়ন-জলের মালা গাঁথে বিরহিণী এক্লা, হায়।। কোন্ সুদূরে নওবতে কার বাজে সানাই যোগিয়ায়। টলমল টলিছে মন কমল-পাতে শিশির-প্রায়।। ফেরেনি আজ ঘরে কে হায় ঘরে যে আর ফিরবে না। কেঁদে কেঁদে তারেই যেন ডাকে বাঁশি, ‘ফিরে আয়’।।
রাগঃ যোগিয়া
তালঃ আদ্ধা কাওয়ালী

ওরে ব্যাকুল বেণুবন! তোকে দিয়েই হতো শ্যামের মুরলি মোহন।। তোর শাখাতে লেগে আছে শ্যামের হাতের ছোঁওয়া। আজো কি তার পরশ-লোভে ডালগুলি তার নোওয়া। আমার পড়লো মনে তোরে দেখে ও-বেণুবন পড়লো মনে, বৃন্দাবনে যে সাতটি সুর বাজাত শ্যাম বাঁশির সনে।। তার প্রথম সুরে আয় আয় ব’লে গোপিকায় ডাকে দূরে, তার দ্বিতীয় সুরে বহে যমুনা উজান ব্রজকুমারী ঝুরে। তার তৃতীয় সুরে সেই সুরে বাজে তার পায়ের নূপুর সেই সুর শুনে নাচে বনের ময়ূর। শুনি চতুর্থ সুর গুরু-গম্ভীর রোল, মেঘে মৃদঙ্গ বাজে লাগে ঝুলনায় দোল্। পঞ্চম সুরে তার কোয়েলা বোলে ব্রজ-বসন্ত আসে মাতে হোরির রোলে। ষষ্ঠ সুরে কেঁদে ডাকে সে রাধায় সপ্তমে নিষাদ সে ভুবন কাঁদায়। আখর : [নিষাদ সে তাই সাধ মিটিল না ডাকিয়া বাঁশির সুরে বধে হরিণীরে — নিষাদ সে তারে ভালোবেসে সাধ মেটে না — নিষাদ সে।।]
রাগঃ
তালঃ
ভোরে ঝিলের জলে শালুক-পদ্ম তোলে কে ভ্রমর-কুন্তলা কিশোরী ফুল দেখে বেভুল সিনান বিসরি’।। একি নূতন লীলা আঁখিতে দেখি ভুল কমল ফুল যেন তোলে কমল ফুল ভাসায়ে আকাশ-গাঙে অরুণ-গাগরি।। ঝিলের নিথর জলে আবেশে ঢল ঢল গ’লে পড়ে শত সে তরঙ্গে, শারদ-আকাশে দলে দলে আসে মেঘ, বলাকার খেলিতে সঙ্গে। আলোক-মঞ্জরি প্রভাত বেলা বিকশি’ জলে কি গো করিছে খেলা বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি’।।
রাগঃ জিলফ্
তালঃ ত্রিতাল

এসো মা দশভুজা দশহাতে কল্যাণ আন দশভুজা মৃত্যুঞ্জয় ঘরনী! মৃতজনে অমৃত দান। নিরাশ প্রাণে দাও আশা মূকজনে দাও ভাষা আঁধার মহিষাসুর বুকে আলোর ত্রিশূল হান॥ দেও জয় বরাভয়, শক্তি, তেজ, প্রেম, প্রীতি দনুজদলনী! শাপ মুক্ত কর ক্ষিতি, এলে যদি আর বার মাগো ভক্তের হৃদি মাঝে জাগো দুঃখ শোক আর দিও না গো তারিণী সন্তানে ত্রাণ॥
রাগঃ গুণকেলী
তালঃ ত্রিতাল

করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব হায় সাকি এ আঙ্গুরী খুন নয় ও হিয়ার খুন–খারাব।। আর সহে না দিল্ নিয়ে এই দিল–দরদির দিল্লাগী, তাইতে চালাই নীল পিয়ালায় লাল শিরাজি বে–হিসাব।। হারাম কি এই রঙিন পানি আর হালাল এই জল চোখের? নরক আমার হউক মঞ্জুর বিদায় বন্ধু!লও আদাব।। দেখ্ রে কবি, প্রিয়ার ছবি এই শারাবের আর্শিতে, লাল গেলাসের কাঁচ্–মহলার পার হ’তে তার শোন্ জবাব্।।
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা
শিল্পীঃ কে মল্লিক

দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে। কাঁপে অধর-আঁখি অরুণ অনুরাগে।। নব-ঘন-পরশে কদম শিহরে যেন হরষে, ভীরু বুকে তা’র তেমনি শিহরণ১ লাগে।। দেব-গুরু-কুমার ভোলে সঞ্জীবনী-মন্ত্র, তপোবনে তার জাগে ব্যাকুল বসন্ত। নব-সুর-ছন্দ আনিল অজানা আনন্দ, পূজা-বেদী তার রাঙিল চন্দন-ফাগে।। ১. হরষণ
রাগঃ দেবযানী (নজরুল-সৃষ্ট)
তালঃ নবনন্দন (২০ মাত্রা) (নজরুল-সৃষ্ট)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan