
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কে হেলে দুলে চলে এলোচুলে হেসে নদীকুলে এলো হেলে দুলে! নূপুর রিনিকি ঝিনি বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।। দূরে মন উদাসি বাজে বাঁশের বাঁশি, বকুল-শাখে পাপিয়া ডাকে — হেরিয়া বুঝি এই বন-বালিকায় রঙিন সাজে রে, বাজে রে।। এ বুঝি নদীর কেউ তাই অধীর হলো জলে ঢেউ। চন্দন-মাখা যেন চাঁদের পুতলি, যত চলে তত রূপ ওঠে উথলি মেঘে লুকালো পরী লাজে রে, বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ওরে নীল যমুনার জল! বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম — আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম — এলাম ব্রজধাম।। তোর কোন্ কূলে কোন্ বনের মাঝে আমার কানুর বেণু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাব ‘রাধা রাধা’ নাম।। আমি শুধাই ব্রজের ঘরে ঘরে — কৃষ্ণ কোথায় বল্; কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। বল্ রে আমার শ্যামল কোথায় কোন্ মথুরায় কোন দ্বারকায় — বল্ যমুনা বল। বাজে বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে ওগো রঙিন স্বপনে।। আমি যেন চাঁদনি রাতে মিশিয়ে গিয়ে হাওয়ার সাথে গোপন প্রিয়ার গোপন কথা শুনছি গোপনে।। আমি যেন মৌমাছিদের হালকা পাখায় বসি কোন প্রেয়সী মন টানে মোর কোন সে রুপসী। আমি যেন কেমন করে মেতেছি মোর রূপের তরে অশান্ত যৌবনের একি বাহুর বাঁধনে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি। গেয়েছিল এমনি সুরে একদা এক অতিথি।। কণ্ঠে তাহার এমনি, মায়া প্রাণ-মাখানো এমনি, গাইত হতাশ তরুণ পথিক, এমনি করুণ-গীতি।। এনেছিল বাসন্তি রং তার ছোঁওয়া আমার প্রাণ, মুছে গেছে রঙের সে-দাগ, কে জাগায় ফের তার স্মৃতি।। চ’লে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে, ভ’রে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি।। ভুলিয়াছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ কাহার্বা
সদা মন চাহে মদিনা যাবো, আমার রসূলে আরবী, না হেরে নয়নে, কি সুখে গৃহে র’বো।। মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি তায় বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি ধূলিকণা হবো, আমি ধূলিকণা হবো (ওগো) নবী পদরেখা যেই পথে আঁকা সেই পথে বিছাইবো। আবিল হতে দেবো না, মধুর স্বপন তপ্ত বরণ আবিল হতে দেবো না। সদা আকুল পিয়াসা জাগে পদমুখো হ'য়ে কদম রসূল চুম্ দিবো অনুরাগে। ধূলি হ’বো, আমি সেই পথের ওই ধূলি হ’বো নবী যে পথ দিয়ে চলেছিলেন সেই পথের ওই ধূলি হবো শুধু পায়ের চিহ্ন পরশ পাবো সেই পথের ওই ধূলি হ’বো।। প্রিয় নবীর রাঙা পা দু'খানি চুমিব সদা দিবস-যামী, আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ জুড়াতে আমার দেখিবো পোড়া নয়নের মোর আছে বড় খেদ মিটেনি আমার তৃষা গো হেথা নয়নের তৃষা অধরে মিটাতে এবার আমি ধূলি হ’বো।।
লেটোদলের গান
কীর্তনের সুরে নাত-এ রসুল
রাগঃ
তালঃ দাদ্রা

আজি নন্দদুলালের সাথে ঐ খেলে ব্রজনারী হোরি। কুঙ্কুম-আবির হাতে দেখ, খেলে শ্যামল খেলে গোরী।। থালে রাঙা ফাগ, নয়নে রাঙা রাগ, ঝরিছে রাঙা সোহাগ রাঙা পিচ্কারি ভরি।। পলাশ শিমুলে ডালিম ফুলে রঙনে অশোকে মরি মরি। ফাগ-আবির ঝরে তরুলতা চরাচরে, খেলে কিশোর কিশোরী।।
রাগঃ খাম্বাজ-কাফি
তালঃ কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan