
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আদি পরম বাণী, ঊর বীণাপাণি। আরতি করে তব কোটি কোবিদ জ্ঞানী।। হিমেল শীত গত, ফাগুন মুঞ্জরে, কানন-বীণা বাজে সমীরে মর্মরে। গাহিছে মুহু মুহু আগমনী কুহু, প্রকৃতি বন্দিছে নব কুসুম আনি’।। মূক ধরণী করে বেদনা-আরতি, বীণা-মুখর তারে কর মা ভারতী! বক্ষে নব আশা, কণ্ঠে নব ভাষা দাও মা, আশিস যাচে নিখিল প্রাণী।। শুচি রুচির আলো-মরাল বাহিনী আনিলে আদি জ্যোতি, সৃজিলে কাহিনী। কণ্ঠে নাহি গীতি, বক্ষে ত্রাস-ভীতি, কর প্রবুদ্ধ মা বর অভয় দানি’।। ব্রহ্মবাদিনী আদিম বেদ-মাতা, এসো মা, কোটি-দল হৃদি আসন পাতা। অশ্রুমতী মা গো, নব বাণীতে জাগো, রুদ্ধ দ্বার খোলো সাজিয়া রুদ্রাণী।।
রাগঃ রাগমালা
তালঃ তেওড়া
ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি। তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি।। তুমি ভুল ক’রে এসেছিলে ভুলে ভালবেসেছিলে, ভুলের খেলা ভুলের মেলা তাই প্রিয় ভেঙে দিলে। ঝরা ফুলে হের ঝুরে কানন-বীথি।। তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম রবির দাহে শিশির সম শুকাইবে প্রিয়তম, হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি।। ফোটে ফুল যায় ঝ’রে গহন বনে অনাদরে গোপনে মোর প্রেম-কুসুম তেমনি গেল গো মরে, আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ লাউনি
আয় বনফুল ডাকিছে মলয় এলোমেলো হাওয়ায় নূপুর বাজায় , কচি কিশলয়।। তোমরা এলে না ব'লে - ভোমরা কাদেঁ অভিমানে মেঘ ঢাকিল চাদেঁ 'ভুল বঁধু ভুল' টুলটুলে মৌটুসি বুলবুলে কয়।। কুহু যামিনীর তিমির টুটে মুহু মুহু কুহু কুহরি ওঠে। হে বন-কলি, গুণ্ঠন খোলো হে মৃদুলজি্জিতা, লজ্জা ভোলো, কোথা তার দুল দোলে নটিনী তটিনী খুজেঁ বনময়।।
রাগঃ
তালঃ কাহার্বা

তব ফুলহার নহে মোর নহে। ভুলায়ো না আর মালার মোহে।। মালার সাথে যদি না মেলে হৃদয় হানে আরো জ্বালা, মালা সে নয়, আরো কাঁদায় বিরহে।।
রাগঃ দুর্গা (বেলাওল ঠাট)
তালঃ আদ্ধা কাওয়ালী
তোমার সজল চোখে লেখা মধুর গজল গান। চেয়ে চেয়ে তাই দেখে গো আমার দু’নয়ান।। আমার পুঁথির আখর যত তোমার মালার মোতির মত, তাই দেখি আর পাঠ ভুলে যাই, আকুল করে প্রাণ।। যেমন বুলবুলি আর রঙিন গোলাব লায়লী-মজনু দুইজনে ভাব, ওদের প্রেমে ধূলির ধরা হল গুলিস্তান।।
নাটিকা: ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ফুলের জলসায় নীরব কেন কবি? ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি নীরব কেন কবি।। যে বীণা তোমার কোলের কাছে বুক-ভরা সুর ল’য়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়াক্ হরষে আকাশে-বাতাসে তা’র সুরের সুরভি নীরব কেন কবি।। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে — গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস-প্রাতে। ফিরে যে আসিবে না ভোলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে, অস্ত-চাঁদের বাসনা ভুলাতে অরুণ-অনুরাগে উদিল রবি নীরব কেন কবি।।
রাগঃ হিজাজ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan