
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জাগো যুবতী! আসে যুবরাজ। অশোক-রাঙা বসনে সাজ।। আসন-পাতা-বনে অঞ্চল আধো বন্দনা-গীতি-ভাষা বাধো বাধো, কপোলে লাজ।। উছলি’ ওঠে যৌবন আকুল তরঙ্গে, খেলিছে অনঙ্গ নয়নে, বুকে, অঙ্গে আকুল তরঙ্গে। আগমনী-ছন্দ মেঘ-মৃদঙ্গে ভবন-শিখী গাহে বন-কুহু সঙ্গে, বাজো হৃদি-অঙ্গনে বাঁশরি বাজো।।
নাটক : ‘আলেয়া’ (কাকলি ও বন্দিনীগণের গান)
রাগঃ
তালঃ
বনকুসুম-তনু তুমি কি মধুমতী! ঢল ঢল নয়নে রস-ঘন মিনতি।। রুমুঝুমু ঘুমুরে ঘুমুঘুমু বিবশা নিথর বসুমতী, নিশিমদ-অলসা, মুরছিত চরণে শত মদন রতি।। রস-ছলছল গো তব মধু কলসে ঝরঝর ঝরনা অনুখন বরষে, অরুণিত নয়না মধুর রসবতী।।১
১. বধুরম মধুরম মধুর রসবতী।।
রাগঃ
তালঃ মধুমতী (৮ মাত্রা)
রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে ফিরায়ে দিয়াছি যারে অনাদরে অকারণে। উদাসী অলস দুপুরে মন উড়ে' যেতে চায় সুদূরে যে বন-পথে সে ভিখারির বেশে করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে।। তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি পিয়াসি ফটিকজল জল পাইল না গো ঢলিয়া পড়িল হায় জলদ নেহারি। তার অহ্জলির ফুল পথ-ধূলিতে ছড়ায়েছি-সেই ব্যথা নারি ভুলিতে অন্তরালে যারে রাখিনু চিরদিন অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে।।
রাগঃ মিশ্র নারায়ণী
তালঃ আদ্ধা কাওয়ালি

নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম, প্রিয়! আমায় তুমি নিলে না, মোর ফুলের পূঁজা নিও।। পথ-চাওয়া মোর দিনগুলিরে রেখে গেলাম নদীর তীরে আবার যদি আস ফিরে- তুলে গলায় দিও।। নিভে এলো পরান -প্রদীপ পাষাণ-বেদীর তলে, জ্বালিয়ে তা'রে রাখব কত শুধু চোখের জলে। তারা হয়ে দুর আকাশে রইব জেগে' তোমার আশে চাঁদের পানে চেয়ে চেয়ে' আমারে স্মরিও।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমি মা ব’লে যত ডেকেছি, সে-ডাক নূপুর হয়েছে ও-রাঙা পায়। মোর শত জনমের কত নিবেদন, চরণ জড়ায়ে কহিয়া যায়।। মাগো তোরে নাহি পেয়ে লোকে লোকে যত অশ্রু ঝরেছে মোর চোখে, সেই আঁখিজল জবা ফুল হয়ে, শোভা পেতে ঐ চরণ চায়।। মাগো কত অপরাধ করেছিনু বুঝি, সংহার ক’রে সে-অপরাধ, বল লীলাময়ী, মিটেছে কি তোর মুণ্ডমালিকা পরার সাধ। যে ভক্তি পায়নি চরণতল আজ হয়েছে তা বিল্বদল, মোর মুক্তির তৃষা মুক্তকেশী গো, এলোকেশ হয়ে পায়ে লুটায়।।
রাগঃ
তালঃ দাদ্রা

নামিল বাদল! রুমু রুমু ঝুমু নূপুর চরণে চল লো বাদল-পরী, আকাশ-আঙিনা ভরি’ নৃত্য-উছল।। চামেলি কদম যূঁথী মুঠি মুঠি ছড়ায়ে উতল পবনে দে অঞ্চল উড়ায়ে, তৃষিত চাতক-তৃষ্ণারে জুড়ায়ে চল্ ধরাতল।।
নাটক : ‘আলেয়া’ (বৃষ্টিধারার গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan