
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি-কর্ণে। আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।। মোরে চেন কি? মোর আঁচলে চাঁপা, হেনা যুঁই অতসী। মোর বনের সাজিতে ভরা পলাশ বকুল নব আমের মুকুল, মম উত্তরী ঝলমল কিশলয়ে পর্ণে।। আনি’ মলয়-গিরি হ’তে চন্দন-গন্ধ হৃদয়-উদাস-করা সমীর সুমন্দ, ছড়াই আবির হাসি জোছনার স্বর্ণে।।
রাগঃ বসন্ত
তালঃ
মালা গাঁথা শেষ না হ’তে তুমি এলে ঘরে। শূন্য হাতে তোমায় বরণ করব কেমন ক’রে।। লজ্জা পাবার অবসর মোর দিলে না হে চঞ্চল, চোর সজ্জা-বিহীন মলিন তনু দেখলে নয়ন ভ’রে।। বিফল মালার ফুলগুলি হায় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও, ঐ কুসুমে (তোমার) চরণ দু’টি ঢাকি। আকুল কেশে পা মুছিয়ে করব বাতাস আঁচল দিয়ে, (মোর) নয়ন হবে আরতি-দীপ তোমার পূজার তরে।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ দাদ্রা

দোলে নিতি নব রূপের টেউ-পাথার ঘনশ্যাম তোমারি নয়নে। আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার তোমারি নয়নে॥ তুমি পলকে ধর নাথ সংহার-বেশ হও পলকে করুণা-নিধান পরমেশ। নাথ ভরা যেন বিষ অমৃতের ভান্ডার তোমার দুই নয়নে॥ ওগো মহা-শিশু, তব খেলা-ঘরে একি বিরাট সৃষ্টি বিহার করে, সংসার চক্ষে তুমিই হে নাথ, সংসার তোমারি নয়নে॥ তুমি নিমেষে রচি নব বিশ্বছবি ফেল নিমেষে মুছিয়া হে মহাকবি, করে কোটি কোটি ব্রহ্মান্ড ভুবন-সঞ্চার তোমারি নয়নে॥ তুমি ব্যাপক ব্রহ্ম চরাচরে জড় জীবজন্তু নারী-নরে, কর কমল-লোচন, তোমার রূপ বিস্তার হে আমারি নয়নে॥
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

রুমুঝুম রুমুঝুম্ কে এলে নূপুর পায় ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়।। সে নাচে তটিনী-জল টলমল টলমল, বনের বেণী উতল ফুলদল মুরছায়।। বিজরি-জরীর আঁচল ঝলমল ঝলমল নামিল নভে বাদল ছলছল বেদনায়। তালীবন থৈ তাথৈ করতালি হানে ঐ, (হায় রে হায়) ‘কবি, তোর তমালী কই’ — শ্বসিছে পুবালি-বায়।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা
১.

২.

বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়। তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়।। আবার বিরহে তব কাঁদিব আবার প্রণয়–ডোরে বাঁধিব, শুধু নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে — তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়।। যে গোধূলি–লগ্নে নববধূ হয় নারী, সেই গোধূলি–লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি। বঁধু আমার বিরহ তব গানে সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে, আমি নিজে নাহি ধরা দিয়ে — সকলের প্রেম নিয়ে দিনু তব পায়।।
রাগঃ
তালঃ

এলো শোকের সেই মোহর্রম কারবালার স্মৃতি ল’য়ে। কাঁদিছে বিশ্বের মুসলিম সেই ব্যথায় বেতাব হয়ে।। মনে পড়ে আসগরে আজি পিয়াসা দুধের বাচ্চায় পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বুকে র’য়ে।। একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেমের লাশ, বেহোঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে।। পাশে শহীদ কাঁদে বীর জব্বার পানির মশক মুখে হল শহীদ কাঁদে জয়নব কুলসুম আকুল হয়ে।। শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্, ঝরিতেছে শোকের বারিষ্ আসমান জমিন ছেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan